Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পুলওয়ামায় ৫২ কেজি বিস্ফোরক উদ্ধার, বড় জঙ্গি নাশকতার ছক বানচাল

দ্য ওয়াল ব্যুরোঃ ফের একবার পুলওয়ামায় একই কায়দায় হামলা চালানোর ছক কষেছিল জঙ্গিরা। সেই ছক বানচাল করল নিরাপত্তারক্ষীরা। জাতীয় সড়কের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২ কেজি বিস্ফোরক। যেখান থেকে এই বিস্ফোরক উদ্ধার হয়েছে, তার কাছেই সিআরপিএফ কনভয়ে হামলা চাল

পুলওয়ামায় ৫২ কেজি বিস্ফোরক উদ্ধার, বড় জঙ্গি নাশকতার ছক বানচাল

শেষ আপডেট: 17 September 2020 15:18

দ্য ওয়াল ব্যুরোঃ ফের একবার পুলওয়ামায় একই কায়দায় হামলা চালানোর ছক কষেছিল জঙ্গিরা। সেই ছক বানচাল করল নিরাপত্তারক্ষীরা। জাতীয় সড়কের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২ কেজি বিস্ফোরক। যেখান থেকে এই বিস্ফোরক উদ্ধার হয়েছে, তার কাছেই সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। আর তাতেই গাদিকালের কারেওয়া এলাকায় একটি সিন্টেক্সের ট্যাঙ্কের মধ্যে থেকে এই বিস্ফোরক উদ্ধার হয় বলে খবর। জলের ওই ট্যাঙ্ক থেকে ৫২ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ৪১৬টি প্যাকেটে এই বিস্ফোরক রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ১২৫ গ্রাম করে বিস্ফোরক ছিল বলে সেনা সূত্রে খবর। জানা গিয়েছে, এই বিস্ফোরক উদ্ধারের পরেই ওই এলাকায় তল্লাশি আরও বাড়িয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। তাতে কাছেই আরও একটি ট্যাঙ্কে ৫০টি ডিটোনেটর উদ্ধার হয়েছে বলে খবর। এই বিস্ফোরকের নাম ‘সুপার ৯০’। সেনা সূত্রে খবর, জাতীয় সড়কের কাছেই যেখানে এই বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেখান থেকে ৯ কিলোমিটার দূরেই পুলওয়ামাতে জঙ্গি হামলা হয়েছিল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। তাতে ৪০ জনের বেশি জঙ্গি শহিদ হয়েছেন বলে খবর। ওই হামলায় ৩৫ কেজি আরডিএক্স ব্যবহার করা হয়েছিল। সঙ্গে জিলেটিন স্টিকেরও ব্যবহার করেছিল জঙ্গিরা। এই ঘটনার পরেই বালাকোটে জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠীর শিবিরে হামলা চালায় ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। সেই হামলায় বেশ কিছু জইশ জঙ্গি খতম হয়েছিল। তারপরেই সীমান্তে অনেক বেশি উত্তেজনা দেখা যায়। সম্প্রতি এই ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি চার্জশিট পেশ করেছে। সেখানে পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজহার ও তার ভাই রউফ আসগরকে পুলওয়ামা হামলার মূল চক্রী হিসেবে উল্লেখ করা হয়। ১৩ হাজার ৫০০ পাতার এই চার্জশিটে বলা হয়, জইশ জঙ্গিরা আরও একটা ফিদায়েঁ হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার ফলেই সেই হামলা আটকানো সম্ভব হয়েছিল। ১৯ জন জঙ্গির নাম চার্জশিটে নথিভুক্ত করেছিল এনআইএ। কীভাবে পুরো হামলা চালানো হয়েছিল, সেই কথাও জানানো হয় চার্জশিটে।

```