Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় মৃতের দেহ কবরে ছুড়ে ফেলছেন স্বাস্থ্যকর্মীরা, ভিডিও প্রকাশ হতেই তদন্তের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া এক ব্যক্তির দেহ কবর দেওয়ার সময় তা ছুড়ে ফেললেন স্বাস্থ্যকর্মীরা। সেইসঙ্গে করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকার করার সময় যে যে নিয়ম পালন করা উচিত তার একাধিক নিয়মই পালন হয়নি। এই ঘটনার ভিডিও সামনে

করোনায় মৃতের দেহ কবরে ছুড়ে ফেলছেন স্বাস্থ্যকর্মীরা, ভিডিও প্রকাশ হতেই তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 7 June 2020 13:24

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া এক ব্যক্তির দেহ কবর দেওয়ার সময় তা ছুড়ে ফেললেন স্বাস্থ্যকর্মীরা। সেইসঙ্গে করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকার করার সময় যে যে নিয়ম পালন করা উচিত তার একাধিক নিয়মই পালন হয়নি। এই ঘটনার ভিডিও সামনে আসতেই ওই স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে পুদুচেরিতে। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে কোভিড ১৯-এ মৃত এক ব্যক্তির দেহ স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন চার স্বাস্থ্যকর্মী। তারপর কবরের কাছে নিয়ে গিয়ে উঁচু থেকেই তা নীচে ছুড়ে ফেলা হচ্ছে। প্রথমে মাটিতে পড়ার পরে দেহটি কবরের মধ্যে পড়ে যাচ্ছে। দেহ ফেলার পরে এক কর্মী অন্য এক আধিকারিককে সে কথা বলায় তাঁকে থাম্বস আপ দেখিয়ে সেই কাজের প্রশংসা করতেও দেখা গিয়েছে। ভিডিওতে আরও দেখা গিয়েছে, একাধিক নিয়ম মানেননি ওই কর্মীরা। কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে মৃতদেহকে বিশেষ একটি ব্যাগের মধ্যে পুড়ে তারপর সৎকার করা হয়। কিন্তু এক্ষেত্রে দেহটিকে একটি সাদা কাপড়ে ঢাকা ছিল। কবরে পড়ার আগে সেই কাপড়টিও সরে যায়। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের পরনে যে পিপিই কিট ছিল তাও সাধারণ। এই ধরনের ক্ষেত্রে যে কিট পরতে হয় তা পরেননি তাঁরা। ৩০ সেকেন্ডের এই ভিডিও সামনে আসার পরেই শুরু হয় সমালোচনা। স্বাস্থ্যকর্মীরাই যদি এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন ও নিয়ম ভাঙেন, তাহলে সাধারণ মানুষ কী করবে, এমনই প্রশ্ন তোলেন অনেকে। জানা গিয়েছে, মৃতদেহটি চেন্নাইয়ের এক ব্যক্তির। পুদুচেরিতে আসার পরে আক্রান্ত হন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরে ইন্ডিয়া এগেইনস্ট কোরাপশনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “মৃতদেহকে সম্মানের সঙ্গে সৎকার করা একটা অধিকার। কোনও মৃতদেহকে সৎকারের সময় অপমান করলে অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৫০০ নম্বর ধারায় সাজা হতে পারে। এখানে ওই স্বাস্থ্যকর্মীরা ও সেখানে উপস্থিত অন্য আধিকারিকরা ওই মৃতদেহকে ছুড়ে ফেলে এই আইন লঙ্ঘন করেছেন। তাই তাঁরা সবাই শাস্তির যোগ্য।” সমালোচনার মুখে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, দেহ সৎকারের দায়িত্ব ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের দেওয়া হয়েছিল। যদিও তাদের তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে। পুদুচেরির কালেক্টর অরুণ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আমি এই বিষয়ে স্বাস্থ্য দফতরকে একটি মেমো পাঠিয়েছি। এই ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে।” পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরন বেদীও এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শো-কজ নোটিস পাঠিয়েছেন।

```