
শেষ আপডেট: 11 February 2021 15:44
এদিন প্রিয়ঙ্কার পুণ্যস্নানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। মা গঙ্গার উদ্দেশে প্রার্থনা করতেও দেখা যায় তাঁকে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেখানে প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর মে মিরায়া ও কংগ্রেস বিধায়পক আরাধনা মিশ্রও ছিলেন। ফেরার পথে দেখা যায় নৌকাতে করে ফিরছেন তাঁরা। এমনকি নৌকার সামনে বসে হাল ধরতেও দেখা যায় প্রিয়ঙ্কাকে।
https://twitter.com/ShuklaRajiv/status/1359792676741079042?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1359792676741079042%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.aajtak.in%2Fdesh%2Fphoto%2Fcongress-general-secretary-priyanka-gandhi-vadra-visit-uttar-pradesh-prayagraj-mauni-amavasya-263719-2021-02-11
গতকাল কৃষি আইনের প্রতিবাদে সাহারানপুর জেলায় কৃষকদের একটি মহাপঞ্চায়েতে অংশ নেন প্রিয়ঙ্কা। সেখানে কৃষকদের অপমান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিজেপি নেতাদের দায়ী করেন তিনি। প্রিয়ঙ্কা বলেন, “তিনটি কৃষি আইন দৈত্যের মতো। কংগ্রেস ক্ষমতায় এলে এই আইনগুলি প্রত্যাহার করবে। সরকার কৃষকদের দেশবিরোধী বলছে। কিন্তু বাস্তবে তারা নিজেরাই দেশবিরোধী।”
উনিশের লোকসভার আগে পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় প্রিয়ঙ্কা গান্ধীকে। শুরু থেকেই বেশ সক্রিয় দেখা যায় তাঁকে। লোকসভার আগে অনেক সভাও করেন। কিন্তু তারপরেও উত্তরপ্রদেশে মোদী ঝড় থামাতে ব্যর্থ হন তিনি। তারপরেও অবশ্য প্রিয়ঙ্কার উপরেই ভরসা রেখেছে কংগ্রেস। সেই কাজে কার্যত গোটা উত্তরপ্রদেশ চষে বেড়াচ্ছেন প্রিয়ঙ্কা। হাথরসের নির্যাতিতার বাড়ি যাওয়া থেকে শুরু করে কৃষকদের পাশে থাকা, সবেতেই সক্রিয় ভূমিকা নিয়েছেন প্রিয়ঙ্কা। তবে এদিন তাঁকে এক অন্যরূপে দেখা গেল।