Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি জানি, মোদীর চাপেই আপনি এটা করেছেন', পার্রিকরকে চিঠি লিখেই পালটা রাহুলের

দ্য ওয়াল ব্যুরো : গোয়াতে ছুটি কাটাতে গিয়ে অগ্ন্যাশয়ের গুরুতর রোগে অসুস্থ মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের সঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাক্ষাৎকার নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সাক্ষাৎকারের পরে তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলে

'আমি জানি, মোদীর চাপেই আপনি এটা করেছেন', পার্রিকরকে চিঠি লিখেই পালটা রাহুলের

শেষ আপডেট: 30 January 2019 19:20

দ্য ওয়াল ব্যুরো : গোয়াতে ছুটি কাটাতে গিয়ে অগ্ন্যাশয়ের গুরুতর রোগে অসুস্থ মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের সঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাক্ষাৎকার নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সাক্ষাৎকারের পরে তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলে রাহুল গান্ধীকে চিঠি লিখেছিলেন পার্রিকর। এ বার তার পালটা জবাব চিঠি লিখেই দিলেন কংগ্রেস সভাপতি। বুধবার রাহুলের উদ্দেশে চিঠিতে গোয়ার মুখ্যমন্ত্রী লেখেন, "এই সাক্ষাৎকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কষ্ট দিয়েছ। আমাদের সাক্ষাতের পাঁচ মিনিটে আমাদের মধ্যে রাফায়েল নিয়ে কোনও কথা হয়নি।" চিঠিতে পার্রিকর অভিযোগ করেন, তাঁর সঙ্গে দেখা করার পরই সংবাদমাধ্যমে রাহুলকে রাফায়েল নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। রাহুল বলেছেন, পার্রিকর নাকি তাঁকে বলেছেন, যে সময় রাফায়েল চুক্তিতে পরিবর্তন করা হয়েছে, সেই সময় তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীকে ( মনোহর পার্রিকর ) কিছুই জানানো হয়নি। অথচ পার্রিকরের দাবি, রাহুলের সঙ্গে এই বিষয়ে কোনও কথাই হয়নি। সৌজন্যমূলক সাক্ষাতের পর এই ধরনের রাজনীতি মেনে নিতে পারেননি অসুস্থ মুখ্যমন্ত্রী। তাঁর সম্পর্কে মিথ্যা বানিয়ে বলা হয়েছে বলেও চিঠিতে অভিযোগ জানান পার্রিকর। একজন অসুস্থ ব্যক্তির নামে মিথ্যা কথা বলার অভিযোগ এনেছেন রাহুলের বিরুদ্ধে। এই ব্যবহারে রাহুলকে ‘বেপরোয়া’ বলেছেন তিনি। পার্রিকরের এই চিঠির জবাবে রাহুল গান্ধী চিঠি লিখে জানিয়েছেন, তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎকারের পর গোয়ার মুখ্যমন্ত্রী চিঠি লিখে যে অভিযোগ করেছেন, তা তিনি নিজের ইচ্ছেই করেননি। তাঁকে বিজেপির শীর্ষনেতৃত্বের ( পড়ুন মোদী-শাহ জুটি ) তরফে জোর করে করানো হয়েছে। অকারণে বিতর্ক সৃষ্টি করে তাঁকে অপদস্থ করার জন্যই এই চিঠি লেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল। আর তাই তাঁর কাছে আসার আগেই সেই চিঠি মিডিয়ার হাতে পৌঁছে গিয়েছিল, দাবি কংগ্রেস সভাপতির। চিঠিতে রাহুল লিখেছেন, "এটা সত্যি কথা যে আপনি সংবাদমাধ্যমের সামনেই বলেছেন, রাফায়েলের চুক্তির পরিবর্তন নিয়ে আপনি কিছু জানতেন না। দেশের সব সংবাদমাধ্যমে এই ব্যাপারে খবর করা হয়েছে। এই ব্যাপারে একটা অডিও টেপও বের হয়, যেখানে আপনি দাবি করেছেন রাফায়েল সংক্রান্ত সব নথি আপনার বেড রুমে আছে। আর তাই প্রধানমন্ত্রী আপনার কোনও ক্ষতি করতে পারবেন না।" সব শেষে কংগ্রেস সভাপতি চিঠিতে লিখেছেন, "আমি জানি গতকালের আমাদের সাক্ষাতের পর থেকে আপনার উপর কী পরিমাণ চাপ আছে। আর এই চাপের ফলেই প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য দেখাতে গিয়ে নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে এ ভাবে আমাকে আক্রমণ করেছেন আপনি।" আরও পড়ুন https://www.four.suk.1wp.in/2019/01/news-state-mamata-may-go-for-cabinet-reshuffle-for-choosing-candidates-in-loksabha-election-2019/

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```