Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৭২ ঘণ্টা নিষেধাজ্ঞার মধ্যেই প্রচার, সাধ্বী প্রজ্ঞাকে ফের নোটিস কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: বাবরি মসজিদ নিয়ে মন্তব্যের জেরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার প্রচারে ৭২ ঘণ্টা নিষেধাজ্ঞা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তার মধ্যেই ফের নির্বাচনী প্রচার করেছেন এই বি

৭২ ঘণ্টা নিষেধাজ্ঞার মধ্যেই প্রচার, সাধ্বী প্রজ্ঞাকে ফের নোটিস কমিশনের

শেষ আপডেট: 5 May 2019 10:45

দ্য ওয়াল ব্যুরো: বাবরি মসজিদ নিয়ে মন্তব্যের জেরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার প্রচারে ৭২ ঘণ্টা নিষেধাজ্ঞা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তার মধ্যেই ফের নির্বাচনী প্রচার করেছেন এই বিজেপি প্রার্থী। অভিযোগ পেয়ে এ বার ফের তাঁকে নোটিস ধরালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে প্রজ্ঞা বলেছিলেন, ২৫ বছর আগে তিনিও করসেবকদের সঙ্গে গিয়েছিলেন বাবরি মসজিদ ভাঙতে। এই ব্যাপারে তিনি গর্ববোধ করেন। এই ধরণের ধর্মীয় উস্কানিমূলক কথা বলে তিনি নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। তাই তাঁকে ৭২ ঘণ্টা সব ধরণের প্রচার থেকে নিষিদ্ধ করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা। কিন্তু তারপরেও প্রচার করে নির্বাচন কমিশনের নির্দেশ ভঙ্গ করেছেন এই বিজেপি প্রার্থী। তাই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে জানতে চাওয়া হয়েছে, কী কারণে কমিশনের নির্দেশ অমান্য করেছেন মালেগাঁও বিস্ফোরণের এই মূল অভিযুক্ত। সাধ্বী প্রজ্ঞার তরফে অবশ্য এখনও এই নোটিসের কোনও জবাব দেওয়া হয়নি। কিছুদিন আগে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এই বাবরি মসজিদের প্রসঙ্গ তুলে এনেছিলেন সাধ্বী প্রজ্ঞা। বলেছিলেন, "আমরা দেশ থেকে একটা কলঙ্ক মুছেছি। আমরা বাবরি মসজিদ ভাঙতে গিয়েছিলাম। আমি খুব গর্বিত যে ভগবান আমাকে এই সুযোগ দিয়েছে। ওখানেই যেন রামমন্দির হয়, এটা নিশ্চিত করবো আমরা।" বিজেপি প্রার্থীর এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু করে কংগ্রেস। অভিযোগ করা হয় নির্বাচন কমিশনে। তারপরেই নির্বাচন কমিশনের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়াও থানাতে অভিযোগ দায়ের করা হয় সাধ্বীর বিরুদ্ধে। ২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁওতে বিস্ফোরণে নিহত হয়েছিলেন ৬ জন। আহত হয়েছিলেন ১০০ জনের বেশি। এই বিস্ফোরণে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে জেলের সাজা শোনানো হয় সাধ্বী প্রজ্ঞাকে। জামিনে জেল থেকে বেরিয়ে ভোপালের প্রার্থী হয়েছেন তিনি। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে লড়াই করবেন তিনি।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-modi-called-mamata-twice-but-failed-then-called-tripathi/

```