Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাধ্বী প্রজ্ঞা দেশভক্ত, ভারতের এক নিষ্পাপ মেয়ে, সাফাই গাইলেন শিবরাজ

দ্য ওয়াল ব্যুরো: জামিনে জেল থেকে বেরিয়ে ভোটে দাঁড়িয়েছেন। আর তারপর থেকেই বিতর্কিত কথার জন্য শিরোনামে মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। একই দিনে তাঁকে দুটি নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁর প্রার্থীপদ বাতিল করার দাবি জানি

সাধ্বী প্রজ্ঞা দেশভক্ত, ভারতের এক নিষ্পাপ মেয়ে, সাফাই গাইলেন শিবরাজ

শেষ আপডেট: 22 April 2019 14:22

দ্য ওয়াল ব্যুরো: জামিনে জেল থেকে বেরিয়ে ভোটে দাঁড়িয়েছেন। আর তারপর থেকেই বিতর্কিত কথার জন্য শিরোনামে মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। একই দিনে তাঁকে দুটি নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁর প্রার্থীপদ বাতিল করার দাবি জানিয়েছে কংগ্রেস। এর মধ্যেই এই বিজেপি প্রার্থীর পাশে দাঁড়ালেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বললেন, “সাধ্বী দেশভক্ত। ও ভারতের এক নিষ্পাপ মেয়ে।” তাঁর আরও দাবি, ভোপাল থেকে বিশাল ব্যবধানে জিতবেন মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। সোমবার সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান এই বিজেপি নেতা বলেন, মালেগাঁও বিস্ফোরণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল প্রজ্ঞাকে। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এই বিস্ফোরণে ৬ জন নিহত ও ১০০ জন আহত হয়েছিলেন। এই বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে এটিএস-এর হাতে গ্রেফতার হন স্বাধ্বী প্রজ্ঞা। এই প্রসঙ্গে শিবরাজ বলেন, “সাধ্বীর বিরুদ্ধে আইনকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। জেলের মধ্যে ওঁর উপর অকথ্য অত্যাচার করা হয়েছে। ওঁকে কী সহ্য করতে হয়েছে, তা শুনলে সবাই শিউরে উঠবেন।” এমনকী এ ব্যাপারে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাধ্বী প্রজ্ঞার প্রতিদ্বন্দ্বী দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছেন শিবরাজ। তিনি বলেন, “ওঁর বিরুদ্ধে হিন্দু সন্ত্রাসের হাওয়া তুলে ওঁকে গ্রেফতার করা হয়েছিল। এ সবের পিছনে মাথা ছিলেন দিগ্বিজয় সিং।” শিবরাজ সিং চৌহান আরও জানিয়েছেন, ১৯৮৯ সাল থেকে এই কেন্দ্র বিজেপির দখলে। তাই অপেক্ষাকৃত সহজ কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে প্রজ্ঞাকে। তিনি বলেছেন, “বিজেপির যে কোনও প্রার্থীই এই কেন্দ্রে দিগ্বিজয় সিংকে হারাতে পারে। কিন্তু দলের তরফে প্রজ্ঞাকে টিকিট দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না, এটা নিয়ে এত হাঙ্গামা করার কী আছে?” জামিনে মুক্তি পেলেও প্রজ্ঞার ভোটে দাঁড়ানোর পুরো অধিকার আছে বলেই মন্তব্য করেছেন শিবরাজ। তিনি বলেন, “এটা সেই দেশ, যেখানে দ্রৌপদীকে অপমান করার জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল। সাধ্বী প্রজ্ঞার অপমান কেউ মেনে নেবেন না। মানুষ ভোটেই তার জবাব দেবে।” সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সাধ্বী প্রজ্ঞা মন্তব্য করেছিলেন, হেমন্ত কারকারে তাঁর উপর অকথ্য অত্যাচার করেছিলেন। তাই তিনি অভিশাপ দিয়েছিলেন কারকারেকে। তারপরেই ২৬/১১-এর মুম্বই হানায় প্রাণ যায় কারকারের। এরপরে তিনি মন্তব্য করেন, করসেবকদের সঙ্গে তিনিও বাবরি মসজিদ ভাঙতে গিয়েছিলেন। এই জন্য তিনি গর্বিত। বিজেপি প্রার্থীর করা এই দুই মন্তব্যের পর সমালোচনা শুরু করে কংগ্রেস। কংগ্রেসের তরফে দাবি করা হয়, প্রার্থী পদ কেড়ে নেওয়া উচিত সাধ্বীর। এই মন্তব্যের জন্য তাঁকে দুটি নোটিসও পাঠায় নির্বাচন কমিশন।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-election-commission-seeks-reports-for-babul-supriyas-activity-in-barakar-police-station/

```