Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে গুলির লড়াইয়ে খতম ৪ মাওবাদী, নিহত ১ পুলিশকর্মী   

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে সাফল্য পেল পুলিশ। এনকাউন্টারে খতম হল চার মাওবাদী। সেইসঙ্গে এক পুলিশকর্মীও নিহত হয়েছেন। মাওবাদীদের কাছ থেকে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার রাতে ছত্তীসগড়ের রাজনন্দগাঁও জ

ছত্তীসগড়ে গুলির লড়াইয়ে খতম ৪ মাওবাদী, নিহত ১ পুলিশকর্মী   

শেষ আপডেট: 9 May 2020 02:57

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে সাফল্য পেল পুলিশ। এনকাউন্টারে খতম হল চার মাওবাদী। সেইসঙ্গে এক পুলিশকর্মীও নিহত হয়েছেন। মাওবাদীদের কাছ থেকে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার রাতে ছত্তীসগড়ের রাজনন্দগাঁও জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। এই লড়াইয়েই চার মাওবাদী খতম হয়। এক সাব-ইনস্পেক্টর নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার জি এন বাঘেল জানিয়েছেন, “মানপুর থানার অন্তর্গত পারধোনি গ্রামে এই এনকাউন্টার হয়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল সেখানে মাওবাদীদের আসার কথা রয়েছে। সেইমতো আগে থেকেই তৈরি ছিলেন তাঁরা। রাতে মাওবাদীদের একটা দল সেখানে আসতেই শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণের এই এনকাউন্টারে চার মাওবাদী খতম হন। তবে মানপুর থানার এক সাব ইনস্পেক্টরও নিহত হয়েছেন এই এনকাউন্টারে।”

আরও পড়ুন আরও বেশি ভারতীয়কে বিদেশ থেকে ফিরিয়ে আনবে কেন্দ্র, ১৫ মে শুরু দ্বিতীয় পর্যায়

বাঘেল আরও জানিয়েছেন, “মাওবাদীদের কাছে একটি একে ৪৭, একটি এসএলআর ও দুটি  পয়েন্ট ৩১৫ বোরের বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়াও প্রচুর বোমা ও ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে তাদের কাছে।” ল্যান্ডমাইনগুলি লাগানোর জন্যই মাওবাদীরা সেখানে এসেছিল বলে মনে করা হচ্ছে। ১১ বছর আগে ২০০৯ সালের ১২ জুলাই এই এলাকাতেই মাওবাদীদের হাতে ২৯ পুলিশকর্মী নিহত হয়েছিলেন। তার মধ্যে পুলিশ সুপার ভি কে চৌবেও ছিলেন। পুলিশের কাছে কোনও খবরই ছিল না ওই এলাকায় মাওবাদীরা লুকিয়ে আছে। অতর্কিতে হামলা হয় পুলিশের উপর। তবে এবার পাল্টা দিল পুলিশ। অতর্কিতে হামলা করে চার মাওবাদীকে খতম করল তারা।

```