Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ভারতের তিন শহরে 'ভ্যাকসিন ট্যুর' প্রধানমন্ত্রীর, দেখবেন করোনার টিকা উৎপাদনের খুঁটিনাটি

দ্য ওয়াল ব্যুরো: ভারতে তিনটি কোম্পানি কোভিড ভ্যাকসিন তৈরি করার দৌড়ে সবার আগে রয়েছে। তার হল সেরাম ইন্সটিটিউট, ভারত বায়োটেক ও জাইডাস ক্যাডিলা। এই তিন কোম্পানিতে ভ্যাকসিনের বর্তমান অবস্থা ঠিক কী সেই বিষয়েই খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ম

ভারতের তিন শহরে 'ভ্যাকসিন ট্যুর' প্রধানমন্ত্রীর, দেখবেন করোনার টিকা উৎপাদনের খুঁটিনাটি

শেষ আপডেট: 28 November 2020 02:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতে তিনটি কোম্পানি কোভিড ভ্যাকসিন তৈরি করার দৌড়ে সবার আগে রয়েছে। তার হল সেরাম ইন্সটিটিউট, ভারত বায়োটেক ও জাইডাস ক্যাডিলা। এই তিন কোম্পানিতে ভ্যাকসিনের বর্তমান অবস্থা ঠিক কী সেই বিষয়েই খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য ভারতের তিনটি শহরেও যেতে হবে তাঁকে। গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতিন পটেল জানিয়েছেন, শনিবার আহমেদাবাদে জাইডাস ক্যাডিলার কারখানায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সব দিকটা খতিয়ে দেখবেন তিনি। আহমেদাবাদের কাছে চাঙ্গোদার শিল্প এলাকায় রয়েছে জাইডাস ক্যাডিলার এই কারখানা। প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গে নীতিন পটেল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অল্প সময়ের জন্য আসবেন। তিনি জাইডাস ক্যাডিলার কারখানায় গিয়ে দেখবেন, কী ভাবে এই সংস্থায় ভ্যাকসিন তৈরি হচ্ছে। কতদিনে কত ডোজ তৈরি করা সম্ভব সেই নিয়েও আলোচনা করবেন তিনি।” সকাল সাড়ে ৯টার দিকে কারখানায় যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। ইতিমধ্যেই এই সংস্থা জানিয়েছে, তাদের কোভিড ভ্যাকসিন জাইকভ-ডি এর প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। সেই ট্রায়াল সফল হওয়ায় অগস্ট মাস থেকে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে তারা। প্রধানমন্ত্রীর অফিস থেকেও টুইট করে এই সফরের ব্যাপারে জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে, “আগামীকাল প্রধানমন্ত্রী তিনটি শহরে নিজে যাচ্ছেন ভ্যাকসিন তৈরির বিষয়ে সম্পূর্ণ খবর নিতে। তিনি ব্যক্তিগত ভাবে ভ্যাকসিন তৈরির পদ্ধতি দেখবেন। আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা, হায়দরাবাদের ভারত বায়োটেক ও পুণের সেরাম ইন্সটিটিউটে যাবেন তিনি।” আহমেদাবাদ থেকে পুণের সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়াতে যাবেন প্রধানমন্ত্রী। এই সেরাম ইন্সটিটিউট অ্যাস্ট্রজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে কোভিড ভ্যাকসিন তৈরি করছে। তারা এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সেখান থেকে হায়দরাবাদে ভারত বায়োটেকের কারখানায় যাবেন প্রধানমন্ত্রী। তাদের কোভ্যাকসিনের ট্রায়ালও অনেকটাই এগিয়ে গিয়েছে। সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার জানিয়েছেন, দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ সেখানে পৌছনোর কথা প্রধানমন্ত্রীর। তারপরে ৪টে থেকে ৫টার মধ্যে কারখানা দেখে বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ ফিরে যাওয়ার কথা তাঁর।

```