Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

লকডাউনের মাঝে মানসিক চাপ কমাবেন কী ভাবে, উপায় বাতলালেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। এই লকডাউনের মাঝে বাড়িতে বসে অনেকের মানসিক চাপ বাড়ছে। সেইসঙ্গে দেখা যাচ্ছে ফিটনেসের সমস্যাও। এই সম ফিট থাকা ও মানসিক চাপ কমানোর দাওয়াই দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন

লকডাউনের মাঝে মানসিক চাপ কমাবেন কী ভাবে, উপায় বাতলালেন মোদী

শেষ আপডেট: 31 March 2020 09:55

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। এই লকডাউনের মাঝে বাড়িতে বসে অনেকের মানসিক চাপ বাড়ছে। সেইসঙ্গে দেখা যাচ্ছে ফিটনেসের সমস্যাও। এই সম ফিট থাকা ও মানসিক চাপ কমানোর দাওয়াই দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দাওয়াইয়ের নাম হল যোগনিদ্রা। নিজের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে জানিয়েছেন মোদী। তিনি লেখেন, “যখনই আমি সময় পাই, সপ্তাহে একবার বা দু’বার যোগনিদ্রা করি। এর ফলে মন শান্ত হয়, মানসিক চাপ ও উৎকণ্ঠা কমে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি যোগ বিষেশজ্ঞও নই, আর কোনও প্রশিক্ষকও নই। এমি নিজেই একজন যোগসাধনার ভক্ত।” এই বিষয়ে নিজের যোগের একটা ভিডিও টুইটারে শেয়ার করেন প্রধানমন্ত্রী। https://twitter.com/narendramodi/status/1244838825018327042?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1244838825018327042&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-pm-narendra-modi-shares-video-of-yoga-asan-to-help-relieve-stress-during-lockdown-2203394 রবিবার মন কি বাত অনুষ্ঠানে মোদীকে প্রশ্ন করা হয়েছিল, এই সময় তিনি নিজেকে কী ভাবে ফিট রাখছেন। তার উত্তরে তিনি বলেন, তিনি কী ভাবে নিজেকে ফিট রাখছেন তার ভিডিও শেয়ার করবেন। সেইমতো নিজের যোগের ভিডিও টুইটারে শেয়ারও করেন মোদী। রবিবার মোদী বলেন, “কিছু যোগ আসন আমার জন্য খুব উপকারী। হতে পারে লকডাউনের মধ্যে আপনাদের সুস্থ থাকতে এগুলো কিছুটা সাহায্য করবে।” করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন-সহ সব গণপরিবহণ বন্ধ। জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ। রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ। কেউ লকডাউন অমান্য করে রাস্তায় বেরচ্ছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে। তার মধ্যেই প্রতিনিয়ত দেশবাসীর সঙ্গে যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী। কখনও মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে। কখনও আবার ভিডিও বার্তায়। এই ভিডিও বার্তাতেই দেশবাসীকে চাপ কমানোর দাওয়াই দিলেন তিনি।

```