
শেষ আপডেট: 23 August 2020 07:23
আজ যখন, গোটা দেশে মহামারি জাঁকিয়ে বসেছে, মানুষের মনেও আতঙ্ক আর অসুখের ভয় ঢুকে গিয়েছে, নরেন্দ্র দামোদরদাস মোদী তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এক নয়া চিত্রকথা। যার শিরোনাম হতেই পারে মোদীর ময়ুর প্রেম। ছবিতেই এত কিছু বলা রয়েছে যে তার ব্যাখ্যা নিষ্প্রোয়জন। আসলে লুটিয়েন দিল্লি যেন এক অন্য জগৎ। সেন্ট্রাল রিজ, তার সবুজ বন বনানী মায় বিস্তৃত এলাকা অন্য শহরের হিংসার কারণ হতে পারে। তার মাঝেই অনন্য এক চৌহদ্দি সাত নম্বর লোক কল্যাণ মার্গ। আগে যা ৭ নম্বর রেসকোর্স রোড বলেই পরিচিত ছিল। প্রধানমন্ত্রীর বাসভবনের এটাই ঠিকানা।
এমনিতেই গোটা লুটিয়েন দিল্লি জুড়ে ময়ুর দেখা যায় গোটা বছর। চব্বিশ নম্বর আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের ছাদে বা লাগোয়া দশ নম্বর জনপথের বাগানেও ময়ুর দেখা যায়। প্রধানমন্ত্রীর বাসভবনে ময়ুরের আনাগোনা তাই নতুন নয়। শুধু নতুন হল, এই চিত্রকথা। এর আগে আর কোনও প্রধানমন্ত্রী এমন সাজিয়ে গুজিয়ে ময়ুরের সঙ্গে তার বন্ধুত্বের ছবি প্রকাশ করেননি। হয়তো বন্ধুত্ব গড়ে তোলার সময়ও দেননি। সে যাক, দেখে নিন সেই চিত্রকথা।
https://twitter.com/TheWallTweets/status/1297444166373277696