Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গুরু নানকের জন্মজয়ন্তীর আগেই কর্তারপুর করিডরের উদ্বোধন করবেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তীর আগেই ৮ নভেম্বর উদ্বোধন করা হবে কর্তারপুর করিডরের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। টুইট করে এ কথা জানিয়েছেন পঞ্জাবের এই সাংসদ।

গুরু নানকের জন্মজয়ন্তীর আগেই কর্তারপুর করিডরের উদ্বোধন করবেন মোদী

শেষ আপডেট: 13 October 2019 08:03

দ্য ওয়াল ব্যুরো: গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তীর আগেই ৮ নভেম্বর উদ্বোধন করা হবে কর্তারপুর করিডরের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। টুইট করে এ কথা জানিয়েছেন পঞ্জাবের এই সাংসদ। টুইটে তিনি লেখেন, "অবশেষে বাস্তবায়িত হতে চলেছে দীর্ঘদিনের পরিকল্পনা। ভারত-পাকিস্তানের শিখ ধর্মাবলম্বীরা দু'দেশের অন্যতম পবিত্র তীর্থস্থানে আসতে পারবেন অবাধভাবে। দর্শন করতে পারবেন গুরু নানকজির। এই করিডর উদ্বোধন হলে ধর্মীয় আদানপ্রদান আরও সহজ হবে দু-দেশের মধ্যে।" কর্তারপুর করিডর উদ্বোধন হলে পঞ্জাবের গুরুদাসপুর জেলার এবং পাকিস্তানের কর্তারপুর জেলার গুরুদ্বার দুটি যুক্ত হবে। এই করিডর দিয়ে যাতায়াতের জন্য কোনও ভিসা লাগবে না। অবাধ এই যাতায়াতের ফলে দু'দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই আশা রাজনৈতিক মহলের। সূত্রের খবর, শুধু প্রধানমন্ত্রীই নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে পবিত্র গুরুদ্বারের উদ্দেশে যাত্রা শুরু করবেন ৯ নভেম্বর। এই গুরুদ্বার ছাড়াও সুলতানপুর-লোধিতেও পা রাখবেন তাঁরা। ১২ নভেম্বর ওখানেই গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তী পালিত হবে। শিখ ধর্মাবলম্বীদের কাছে কর্তারপুরের এই গুরুদ্বার সবচেয়ে পবিত্রতম স্থান। কারণ, গ্রন্থসাহিবে বলা হয়েছে এখানেই গুরু নানকজি শেষ সময় কাটিয়েছেন। পাকিস্তানের তরফেও কর্তারপুর করিডরের উদ্বোধনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন তাঁরা এই করিডর খুলে দিতে চান। জানা গিয়েছে, দু'দেশ মিলিয়ে এই করিডর দিয়ে প্রতিদিন ৫০ হাজার শিখ দর্শনার্থী প্রবেশ করার অনুমতি পাবেন। পড়ুন দ্য ওয়ালের পুজো সংখ্যার বিশেষ লেখা…..

বাইকে চেপে পৃথিবীর ছাদ পামিরে


```