Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা: শচীন-সৌরভ-কোহলিদের সঙ্গে বৈঠক মোদীর, মানুষের পাশে থাকার আবেদন প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেওয়ার পরেই শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি-সহ দেশের ৪৯ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় কী ভাবে এই সেলিব

করোনা: শচীন-সৌরভ-কোহলিদের সঙ্গে বৈঠক মোদীর, মানুষের পাশে থাকার আবেদন প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 3 April 2020 07:39

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেওয়ার পরেই শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি-সহ দেশের ৪৯ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় কী ভাবে এই সেলিব্রিটিরা সাহায্য করেছেন ও আরও কী ভাবে মানুষের মধ্যে তাঁরা সচেতনতার প্রচার ঘটাতে পারেন তা নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে। করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই তার দ্বিতীয় সপ্তাহে এসে পৌঁছেছে দেশ। এর মধ্যেই করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রীড়াবিদরা। শচীন থেকে রোহিত, সৌরভ থেকে পি ভি সিন্ধু সবাই নিজেদের সাধ্যমতো সাহায্য করেছেন। তবে এদিনই প্রথম তাঁদের সঙ্গে বৈঠক করলেন মোদী। শচীন, সৌরভ, কোহলি ছাড়াও এই বৈঠকে ছিলেন, পি টি ঊষা, পুল্লেলা গোপীচাঁদ, বিশনাথন আনন্দ, হিমা দাস, বজরং পুনিয়া, পি ভি সিন্ধু, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারার মতো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরা। তাঁদের এই পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরবর্তীকালে আরও কী ভাবে তাঁরা সরকারকে ও দেশের মানুষকে সাহায্য করতে পারবেন, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে এদিন সকাল ৯টায় এক ভিডিও বার্তায় আগামী ৫ এপ্রিল, রবিবার, রাত ন’টায় ৯ মিনিট সময়ের জন্য বাড়ির সমস্ত বৈদ্যুতিন লাইট বন্ধ করে প্রত্যেকে নিজের নিজের ঘরের দুয়ারে বা বারান্দায় একটি করে মোমবাতি বা প্রদীপ জ্বালানোর পরামর্শ দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “১৩০ কোটি দেশবাসীর মহাশক্তি জাগরণ করতে হবে। মহাসঙ্কল্পকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। তাই ৫ এপ্রিল রবিবার রাত ন’টায় আমি আপনাদের সকলের ন’মিনিট চাইছি। ওই সময়ে আপনারা ঘরের সমস্ত লাইট বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিট ধরে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান।” তাঁর দাবি, এর ফলে এক অনন্য মহাশক্তির প্রকাশ হবে দেশে। প্রতিটি দেশবাসী একইসঙ্গে লড়াই করার সঙ্কল্প করবেন ওই উজ্জ্বলতায়। তাঁরা মনে করে নেবেন, “হাম আকেলে নেহি হ্যায়, কোয়িভি আকেলা নেহি হ্যায়।” প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ১৩০ কোটি দেশবাসী করোনা দূর করার একই সঙ্কল্প নিয়ে লড়ছে।

```