Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ককপিটে ঢুকে চমকে উঠলেন পাইলট, একি! কে বসে আছে সিটে?

দ্য ওয়াল ব্যুরো : উড়ানের জন্য তৈরি বিমান। যাত্রীরা চলে এসেছেন। পাইলট এসে ককপিটে ঢুকেই চমকে উঠলেন। তাঁর আগেই সেখানে এসে উপস্থিত আরেক অতিথি। ভাবখানা এমন, যেন সেই বিমান চালাবে। কিন্তু তা কী করে সম্ভব। সে যে আস্ত এক লক্ষ্মী প্যাঁচা। মুম্বই এয়া

ককপিটে ঢুকে চমকে উঠলেন পাইলট, একি! কে বসে আছে সিটে?

শেষ আপডেট: 4 February 2019 20:27

দ্য ওয়াল ব্যুরো : উড়ানের জন্য তৈরি বিমান। যাত্রীরা চলে এসেছেন। পাইলট এসে ককপিটে ঢুকেই চমকে উঠলেন। তাঁর আগেই সেখানে এসে উপস্থিত আরেক অতিথি। ভাবখানা এমন, যেন সেই বিমান চালাবে। কিন্তু তা কী করে সম্ভব। সে যে আস্ত এক লক্ষ্মী প্যাঁচা। মুম্বই এয়ারপোর্টে সোমবার এমন ঘটনা ঘটেছে জেট এয়ারওয়েজের বিমান বোয়িং ৭৭৭-এ। বিমান সংস্থা সূত্রে খবর, রাতেই কোনও ভাবে ওই লক্ষ্মী প্যাঁচা এসে ঢোকে বিমানের ককপিটে। ককপিটের বাঁ দিকের চেয়ারে, যেখানে কমান্ডার বসেন, সেখানেই বসে ছিল এই লক্ষ্মী প্যাঁচা। এয়ারপোর্টের কাছেই বেশ কিছুটা বস্তি এলাকা রয়েছে। সেখান থেকেই এই লক্ষ্মী প্যাঁচা এসে থাকতে পারে বলে মনে করছে বিমান সংস্থা। তবে বিমানের মধ্যে এভাবে লক্ষ্মী প্যাঁচার আসা কিন্তু শুভ বলেই মনে করছে বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। বেশ কিছুদিন ধরে জেট এয়ারওয়েজের আর্থিক অবস্থা ভালো নয়। লোকসানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু যেহেতু লক্ষ্মী প্যাঁচা মা লক্ষ্মীর বাহন, তাই তার এভাবে আসা হয়তো নতুন দিনের ইঙ্গিত, এমনটাই ভাবনা বিমান সংস্থার। তাই প্যাঁচাটিকে সাবধানে ককপিট থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বাইরে নিয়ে যাওয়া মাত্রই অবশ্য উড়ে গিয়েছে সে। কিন্তু তার আগমনের পর অবশ্য খুশির হাওয়া জেট এয়ারওয়েজের মধ্যে। গত বছর এই ধরণেরই এক অতিথির আগমন হয়েছিল ইন্ডিগোর এক বিমানে। মদ্যপ অবস্থায় এক ব্যক্তি ককপিটে ঢুকেছিলেন নিজের মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য। তবে তাঁকে অবশ্য খাতির করা হয়নি। ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল বিমান থেকে।

আরও পড়ুন

https://thewall.in/2019/02/opinion-shankhadip-das-modi-and-mamatas-fight-over-cbi/

```