Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অবাক কাণ্ড, প্লেনের ভিতর উড়ছে পায়রা, হাত বাড়িয়ে ধরতে যাচ্ছেন যাত্রীরাও

দ্য ওয়াল ব্যুরো: প্লেনের ভিতর উড়ে বেড়াচ্ছে পায়রা। যাত্রীরা আবার হাত বাড়িয়ে ধরতেও যাচ্ছেন পাখিটিকে। এমনই উদ্ভট দৃশ্য দেখা গিয়েছে গো-এয়ারের বিমানে। জানা গিয়েছে, আহমেদাবাদ থেকে জয়পুর যাচ্ছিল ওই বিমান। যাত্রীদের ফাঁকে কখন ওই পায়রা প্লেনের ভিতরে

অবাক কাণ্ড, প্লেনের ভিতর উড়ছে পায়রা, হাত বাড়িয়ে ধরতে যাচ্ছেন যাত্রীরাও

শেষ আপডেট: 29 February 2020 08:00

দ্য ওয়াল ব্যুরো: প্লেনের ভিতর উড়ে বেড়াচ্ছে পায়রা। যাত্রীরা আবার হাত বাড়িয়ে ধরতেও যাচ্ছেন পাখিটিকে। এমনই উদ্ভট দৃশ্য দেখা গিয়েছে গো-এয়ারের বিমানে। জানা গিয়েছে, আহমেদাবাদ থেকে জয়পুর যাচ্ছিল ওই বিমান। যাত্রীদের ফাঁকে কখন ওই পায়রা প্লেনের ভিতরে ঢুকে পড়েছে তা নজর করেননি কেউই। তারপর ঠিক বিমান টেক অফের আগেই ঘাপটি মেরে বসে থাকা পায়রাটি বেরিয়ে আসে। স্বমহিমায় উড়ে বেড়াতে শুরু করে গোটা প্লেন জুড়ে। পরে অবশ্য পায়রাটিকে উদ্ধার করে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। এত সব কাণ্ডকারখানার জন্য বিমান ছাড়তে প্রায় ৩০ মিনিট দেরি হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। গো-এয়ারের প্লেনের ভিতরে থাকা কোনও যাত্রীই এই ভিডিও তুলেছেন বলে অনুমান। সেখানে দেখা গিয়েছে প্লেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিব্যি ফরফর করে উড়ে বেড়াচ্ছে ওই পায়রাটি। সিটে বসা যাত্রীদের মধ্যে তখন হাসির রোল উঠেছে। কেউ কেউ আবার হাত বাড়িয়ে পায়রাটিকে ধরারও চেষ্টা করেছেন। কিন্তু এই পায়রা মোটেও বাগে আসার নয়। যাত্রীদের রীতিমতো নাকানিচোবানি খাইয়েছে পাখিটি। ভিডিওতে ধরা পড়েছে সেইসব দৃশ্যও। গো-এয়ারের জি৮৭০২ বিমানে ঘটেছে এই কাণ্ড। পায়রাটির নাগাল না পেয়ে শেষ পর্যন্ত কেবিন ক্রু মেম্বারদের ডাকতে বাধ্য হন যাত্রীরা। তাদের সাহায্যেই রীতিমতো যুদ্ধ করে প্লেনের খোলা দরজা দিয়ে বাইরে পাঠানো হয় পায়রাটিকে। সন্ধে সওয়া ছ’টার বদলে পৌনে সাতটার সময় জয়পুর পৌঁছয় ওই বিমান। প্লেনের ভিতর পাখি ঢুকে পড়েছে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। তবে মাঝ আকাশে বড় পাখির সঙ্গে বিমান সংঘর্ষের জেরে যে বিপদ হতে পারে তেমন নমুনা পাওয়া গিয়েছে আগেই। এমনকি প্লেনের ইঞ্জিনে বড়সড় ক্ষতিও হতে পারে এর জেরে। তবে প্লেনের ভিতর এই পায়রাটি কেন ঢুকে পড়েছিল সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। নেট দুনিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই অবশ্য হাসি-মশকরায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, “পায়রাটার বোধহয় আর ডানায় ভর দিয়ে উড়তে ইচ্ছে করছিল না। তাই প্লেনে চড়েই এবার সফরের সিদ্ধান্ত নিয়েছিল সে।“

```