Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্গিল দিবসের ২০ বছর, ১৯৯৯ সালের কার্গিল সফরের ছবি টুইট করলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: ২৬ জুলাই, ১৯৯৯। আজ থেকে ঠিক ২০ বছর আগে এই দিনেই কার্গিলের যুদ্ধে জয়ী হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। প্রতি বছর গর্বের সঙ্গে সারা দেশে মহা সমারোহে পালিত হয় এই কার্গিল দিবস। শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানান সকলেই। পাশাপাশি যুদ্ধে জ

কার্গিল দিবসের ২০ বছর, ১৯৯৯ সালের কার্গিল সফরের ছবি টুইট করলেন মোদী

শেষ আপডেট: 26 July 2019 05:54

দ্য ওয়াল ব্যুরো: ২৬ জুলাই, ১৯৯৯। আজ থেকে ঠিক ২০ বছর আগে এই দিনেই কার্গিলের যুদ্ধে জয়ী হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। প্রতি বছর গর্বের সঙ্গে সারা দেশে মহা সমারোহে পালিত হয় এই কার্গিল দিবস। শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানান সকলেই। পাশাপাশি যুদ্ধে জয়ী হওয়া বীরদেরও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। কার্গিল দিবসের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিবাদন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইট করে তিনি লিখেছেন, "কার্গিল বিজয় দিবসে সেনাবাহিনীকে আমার স্যালুট। কার্গিল চূড়ায় ভারতীয় সেনার জয়কে আজ গর্বের সঙ্গে স্মরণ করার দিন।" ১৯৯৯ সালে কার্গিল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদীও। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "তখন দলের হয়ে জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে কাজ করছিলাম। তাই কার্গিলে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওই সফর এবং সেনা জওয়ানদের সঙ্গে কথাবার্তা বলার স্মৃতি ভোলার নয়।" নিজের কার্গিল সফরের সেই সময়েই বেশ কিছু ছবিও টুইটারে শেয়ার করেছেন নরেন্দ্র মোদী।  দু'দশক আগে ১৯৯৯ সালে কার্গিল ও দ্রাসে দুটি জায়গা আচমকা দখল করে নেন পাক সেনাবাহিনী। সেই দখল মুক্ত করতেই ভারত শুরু করে অপারেশন বিজয়। টানা ৬০ দিনের লড়াই শেষে ২৬ জুলাই কার্গিল পাহাড়ের চূড়া থেকে পাক সেনাকে হঠিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে পাক সেনাদের সঙ্গে লড়াইয়ে শহিদ হন ৫২৭ জওয়ান। কিন্তু শেষ পর্যন্ত পাহাড় চূড়ায় ওড়ে তিরঙ্গা।

```