Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলবন্দি অবস্থাতেই ডিভোর্স পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের

দ্য ওয়াল ব্যুরো : শিনা বোরা হত্যা মামলায় এই মুহূর্তে দু'জনেই জেলবন্দি। সেই অবস্থাতেই ডিভোর্স হল মিডিয়া টাইকুন পিটার মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রার একটি আদালত তাঁদের ডিভোর্সের আবেদন মঞ্জুর

জেলবন্দি অবস্থাতেই ডিভোর্স পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের

শেষ আপডেট: 4 October 2019 06:33

দ্য ওয়াল ব্যুরো : শিনা বোরা হত্যা মামলায় এই মুহূর্তে দু'জনেই জেলবন্দি। সেই অবস্থাতেই ডিভোর্স হল মিডিয়া টাইকুন পিটার মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রার একটি আদালত তাঁদের ডিভোর্সের আবেদন মঞ্জুর করে। গত বছর সেপ্টেম্বর মাসে দু'জনে ডিভোর্সের আবেদন করেছিলেন। যৌথ সম্মতিতেই এই ডিভোর্সের আবেদন করেছিলেন পিটার ও ইন্দ্রাণী। বিচারক জানিয়েছেন, ভারত, স্পেন ও লন্ডনে থাকা তাঁদের বাড়ি ও সম্পত্তি দু'জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ইন্দ্রাণীই পিটারকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সুতরাং এই বিয়ে টিকিয়ে রেখে কোনও লাভ নেই। ২০০২ সালে মিডিয়া টাইকুন পিটার মুখোপাধ্যায় বিয়ে করেন ইন্দ্রাণীকে। পিটারের প্রথম পক্ষের মেয়ে শিনা বোরা হত্যা মামলায় ২০১৫ সাল থেকে জেল খাটছেন দু'জনে। মুম্বইয়ের বাইকুল্লার মহিলা জেলে রয়েছেন ইন্দ্রাণী। অন্যদিকে পিটার রয়েছেন আর্থার রোড জেলে। ২০১২ সালের এপ্রিল মাসে খুন হন ২৪ বছরের শিনা বোরা। মুম্বইয়ের কাছে রায়গড়ের জঙ্গলে উদ্ধার হয় তাঁর দেহ। এই মামলায় ২০১৫ সালের অগস্ট মাসে গ্রেফতার হন ইন্দ্রাণীর ড্রাইভার শ্যামবর রাই। পুলিশের জেরায় তিনি সব কথা বলে দেন। তারপরেই শিনাকে খুনের অভিযোগে ইন্দ্রাণীকে গ্রেফতার করে পুলিশ। খুনের পরিকল্পনা ও তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় পিটারকে। সেই থেকে জেল খাটছেন তাঁরা।    

```