Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উৎসবের মরসুমে কোভিড আক্রান্তের সংখ্যায় ভারত ছাড়িয়ে যেতে পারে আমেরিকাকেও, আশঙ্কা বিশেষজ্ঞদের

দ্য ওয়াল ব্যুরোঃ এমনিতেই গত দু’মাসের বেশি সময় ধরে দৈনিক সংক্রমণে বিশ্বের সব দেশকে টেক্কা দিচ্ছে ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও এখনও তা আমেরিকার থেকে বেশি। আর এই সংক্রমণের জেরেই মোট

উৎসবের মরসুমে কোভিড আক্রান্তের সংখ্যায় ভারত ছাড়িয়ে যেতে পারে আমেরিকাকেও, আশঙ্কা বিশেষজ্ঞদের

শেষ আপডেট: 16 October 2020 07:55

দ্য ওয়াল ব্যুরোঃ এমনিতেই গত দু’মাসের বেশি সময় ধরে দৈনিক সংক্রমণে বিশ্বের সব দেশকে টেক্কা দিচ্ছে ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও এখনও তা আমেরিকার থেকে বেশি। আর এই সংক্রমণের জেরেই মোট আক্রান্তের সংখ্যা এগিয়ে যাচ্ছে আমেরিকার দিকে। এখনই ব্যবস্থা না নিলে আগামী উৎসবের মরসুমে মোট আক্রান্তের তালিকায় ভারত ছাড়িয়ে যেতে পারে আমেরিকাকে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ভারতে করোনা সংক্রমণ সবথেকে আগে ছড়িয়েছিল কেরলে। অবশ্য কেরল সরকারের কড়া পদক্ষেপে সবার আগে তা নিয়ন্ত্রণেও এসেছিল। কিন্তু অগস্ট মাসে ১০ দিন ধরে ওনাম উৎসব পালন হয় দক্ষিণের এই রাজ্যে। আর এরপরেই কেরলে সংক্রমণ প্রায় ৫ গুণ বেড়ে গিয়েছে। এই মুহূর্তে সেখানে সংক্রমণের হার বেড়েছে ১২৬ শতাংশ। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই আগামী ১৫ দিনের মধ্যে ভারতে শুরু হচ্ছে উৎসবের মরসুম। সামনেই দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা। তারপর রয়েছে দীপাবলী। আর এই উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই অনেক বেশি মানুষ রাস্তায় বের হচ্ছেন। কেনাকাটা শুরু হয়েছে পুরোদমে। আর তা শুরু হতেই অনেক রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এতেই ভয় পাচ্ছেন বিশেষজ্ঞরা। দুর্গাপুজো বাঙালিদের কাছে সবথেকে বড় উৎসব। তাই একে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব পশ্চিমবঙ্গে। দুর্গাপুজোর সময় সতর্ক না হলে পুজোর পরে বাংলায় করোনার সুনামি হতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। অবশ্য বাংলার পঞ্চায়েত মন্ত্রী সুবত মুখোপাধ্যায় এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই পুজোর সময় গ্রামের মানুষদের একটা বড় অংশ কিছুটা রোজগারের জন্য শহরে আসেন। আমরা যদি সেটা বন্ধ করে দিই তাহলে করোনার থেকে অনেক বেশি মানুষ হয়তো না খেতে পেয়ে মারা যাবেন। চাষবাসের মরসুম শেষ হওয়া যাওয়ার পরে এই মুহূর্তে গ্রামের একটা বড় অংশ রোজগারের জন্য শহরের দিকে তাকিয়ে থাকেন। উৎসবের মরসুমেই কিছুটা রোজগার সম্ভব হয়।”

যদিও এই প্রসঙ্গে রাজ্য সরকারের বিরোধিতা করেছে বিজেপি ও অন্যান্য বিরোধী দল। তাদের অভিযোগ, একুশের ভোটের কথা মাথায় রেখেই এই পুজোর অনুমতি দিচ্ছে সরকার। এর ফলে পরবর্তীকালে যে সমস্যা হতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে না। এমনকি এই বছর পুজো কমিটিগুলোকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ারও সমালোচনা করেছে তারা। এই অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টও।

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন আবার পুজোর মরসুমে বাইরে না বেরিয়ে বাড়িতেই তা উদযাপন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “ভগবান বা কোনও ধর্ম বলে না রাস্তায় বেরিয়ে জমায়েত করে উৎসব পালন করতে। তাই আমরা এই কাজ করলেই নিজেদের জন্যই বিপদ ডেকে আনব।” সামনে শীতের মরসুমে এমনিতেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাই এর মধ্যে উৎসবের মরসুমে সংক্রমণ বাড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা।

```