Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্তান না হওয়ায় খোঁটা, শাশুড়িকে কুপিয়ে খুন, চোখ খুবলে নিল তরুণী

দ্য ওয়াল ব্যুরো: সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে কথা শোনাত শাশুড়ি। দিনের পর দিন খোঁটা সহ্য করতে না পেরে শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। খুনের পরে শাশুড়ির একটি চোখ খুবলে নেয় সে। তারপরে নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করে

সন্তান না হওয়ায় খোঁটা, শাশুড়িকে কুপিয়ে খুন, চোখ খুবলে নিল তরুণী

শেষ আপডেট: 28 January 2021 11:54

দ্য ওয়াল ব্যুরো: সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে কথা শোনাত শাশুড়ি। দিনের পর দিন খোঁটা সহ্য করতে না পেরে শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। খুনের পরে শাশুড়ির একটি চোখ খুবলে নেয় সে। তারপরে নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করে তরুণী। কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার কাছে পারসা বাজার গ্রামে। সেখানেই ৩৩ বছরের ললিতা দেবী তার শাশুড়ি ৫৫ বছরের ধর্মশীলা দেবীকে খুন করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ধর্মশীলার মাথায় একাধিক বার ছুরির কোপ মারে ললিতা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরে ছুরি দিয়ে ধর্মশীলার একটা চোখ খুবলে নেয় সে। স্থানীয়রা জানিয়েছেন, সন্তান না হওয়ায় মাঝেমধ্যেই শাশুড়ি-বউমার মধ্যে ঝগড়া হত। গত কয়েক মাসে তা অনেক বেড়েছিল। ঘটনার দিনেও তা হচ্ছিল। সেই সময় বাড়িতে আর কেউ ছিল না। আর তখনই রাগের মাথায় শাশুড়িকে খুন করে ললিতা। তারপরে নিজের গায়ে আগুন ধরিয়ে নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করে সে। বাড়ির মধ্যে থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে উপস্থিত হন। তাঁরা ললিতার গায়ের আগুন নেভায়। তারপর তাকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ধর্মশীলা দেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। যে ছুরি দিয়ে তাকে খুন করা হয়েছে সেটিও সেখানেই পড়েছিল। ঘটনার পরে নিজের ছেলের বউয়ের নামে এফআইআর দায়ের করেছে ধর্মশীলার স্বামী রাম কুমার। পুলিশ জানিয়েছ, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে প্রতিদিন খোঁটা সহ্য করতে না মেরে এই পদক্ষেপ নেয় ললিতা। তার মনের মধ্যে এতটা রাগ ছিল যে খুনের পরে একটি চোখ খুবলে নেয় সে। তারপরে নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, বা অন্য কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

```