Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সংসদেও করোনা হানা, সাফাইকর্মীর শরীরে কোভিড ১৯ সংক্রমণ

দ্য ওয়াল ব্যুরো: এবার সংসদেও হানা দিল নোভেল করোনাভাইরাস। সংসদের এক সাফাইকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সাফাইকর্মীর পুরো পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সংসদের ওই সাফাইকর্মীর শরীরে

সংসদেও করোনা হানা, সাফাইকর্মীর শরীরে কোভিড ১৯ সংক্রমণ

শেষ আপডেট: 21 April 2020 08:17

দ্য ওয়াল ব্যুরো: এবার সংসদেও হানা দিল নোভেল করোনাভাইরাস। সংসদের এক সাফাইকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সাফাইকর্মীর পুরো পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সংসদের ওই সাফাইকর্মীর শরীরে সোমবার কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়ে। কিছুদিন থেকে কিছু উপসর্গ দেখা দিয়েছিল তাঁর। তাই লালারসের পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট আসার পরেই তাঁকে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পুরো পরিবারকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। তাঁদেরও লালারসের পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। কী ভাবে ওই কর্মীর দেহে সংক্রমণ ছড়াল, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। সংসদের আর কোনও কর্মী এর মধ্যে তাঁর সংস্পর্শে এসেছিলেন কিনা তার খোঁজ করা হচ্ছে। সেরকম হয়ে থাকলে তাঁদেরও আইসোলেশনে পাঠানো হবে। ২৩ মার্চ থেকে সংসদে অধিবেশন বন্ধ। বাজেট অধিবেশন শেষ হওয়ার ১২ দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন। ফলে সংসদও বন্ধ হয়ে যায়। যদিও তার আগে থেকেই সংসদে আসা সাংসদ-মন্ত্রীদের মাস্ক পরতে কিংবা স্যানিটাইজারে হাত পরিষ্কার রাখতে দেখা গিয়েছিল। এমনকি সবাই সবাইকে নমস্কার করেই পরিচয় সারছিলেন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। ৬০০-র দোরগোড়ায় মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। এখনও অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪৭৫৯। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, একরাতে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। একরাতে সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১ জনের। পাশাপাশি সুস্থও হয়েছেন ৪১০ জন।

```