Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, গুরেজ সেক্টরে গুলিতে শহিদ ১ জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ফের গুলি চালাল পাক সেনা। সোমবার পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সোমবার গুরেজ সেক্টরে গুলি চালায় পাক সেনা। বন্দিপোরা থেকে ৮৬ কিলোমিটার

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, গুরেজ সেক্টরে গুলিতে শহিদ ১ জওয়ান

শেষ আপডেট: 17 December 2019 08:02

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ফের গুলি চালাল পাক সেনা। সোমবার পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সোমবার গুরেজ সেক্টরে গুলি চালায় পাক সেনা। বন্দিপোরা থেকে ৮৬ কিলোমিটার দূরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে শুরু হয় প্রবল গোলাগুলি। কিছু বুঝে ওঠার আগেই পাক সেনার গুলিতে শহিদ হন এক জওয়ান। মর্টার, ভারী গোলা চালানো হয় পাক সেনার তরফে। অবশ্য তারপরে পাক সেনাকে পাল্টা দেয় ভারতীয় সেনাও। তবে ভারতীয় সেনার গুলিতে পাক সেনার কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে গত ১২ ডিসেম্বর কাশ্মীরের পুঞ্চ সেক্টরের শাহপুর ও কিরনিতে গোলাগুলি চালায় পাক সেনা। যদিও সেই গুলিতে কেউ হতাহত হননি। জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত গুলি চালাচ্ছে পাক সেনা ও জঙ্গিরা। ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। চলতি বছর জানুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত মোট ২৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। এই গুলির আঘাতে বেশ কিছু জওয়ান শহিদ হয়েছেন। প্রাণ গিয়েছে সীমান্তের কাছে থাকা বেশ কিছু মানুষের। চলতি বছর অক্টোবর মাসেই মোট ৩৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। অগস্টে ৩০০ বার লঙ্ঘন হয়েছে যুদ্ধবিরতি। এর বিরুদ্ধে একাধিকবার রাষ্ট্রসঙ্ঘে আবেদন জানিয়েছে ভারত। আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ ভারতের এই আবেদনকে সমর্থন করলেও পাক সেনা ও জঙ্গিরা তাদের অবস্থান থেকে সরে আসেনি। সোমবারও ফের সেই ছবিই দেখা গেল।

```