দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন ( সার্ক ) ভুক্ত দেশগুলিকে বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটান, শ্রীলঙ্কার মতো দেশগুলো এর আগেই এই ব্যাপারে মোদীর এই আবেদনে সাড়া দিয়েছে। এবার সাড়া দিল পাকিস্তান। জানিয়ে দেওয়া হল, সবার সঙ্গে হাত মিলিয়ে এই করোনা ভাইরাস মোকাবিলা করতে তৈরি পাকিস্তান।
শনিবার সকালে টুইট করে একথা জানানো হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দফতরের তরফে। ইমরানের খানের বিশেষ সহযোগী ( স্বাস্থ্য )কে নির্দেশ দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলায় কী কী করা সম্ভব সেই সংক্রান্ত আলোচনায় অংশ নিতে।
এই টুইটে বলা হয়েছে, "করোনা ভাইরাসের আতঙ্ক মোকাবিলায় গ্লোবাল ও রিজিওনাল স্তরে একসঙ্গে মোকাবিলা করা প্রয়োজন। আমরা ইমরান খানের বিশেষ সহযোগী ( স্বাস্থ্য )-র সঙ্গে কথা বলেছি। সার্ক ভুক্ত দেশগুলির মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে আলোচনা এখানে অংশ নেবেন তিনি।"
https://twitter.com/ForeignOfficePk/status/1238539831657054209?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1238539831657054209&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-outbreak-ready-says-pakistan-after-pm-modi-asks-saarc-nations-to-fight-coronavirus-2194795
এর আগে পাকিস্তানের তরফে জানানো হয়েছিল, পাকিস্তান সব প্রতিবেশী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে রাজি। এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইমরান খান জরুরী বৈঠক করেছেন। কী ভাবে এই ভাইরাস মোকাবিলা করা হবে তার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার সার্ক-ভুক্ত দেশগুলির কাছে একটি আবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি বলেন, "আমি সার্ক-ভুক্ত সব দেশের নেতৃত্বের কাছে আবেদন জানাচ্ছি, করোনা ভাইরাস মোকাবিলার জন্য একটা পরিকল্পনা তৈরি করতে। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। কী ভাবে আমাদের নাগরিকদের সুস্থ রাখতে হবে তার আলোচনা করতে হবে আমাদের।"
https://twitter.com/narendramodi/status/1238371182094639104?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1238371182094639104&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-outbreak-ready-says-pakistan-after-pm-modi-asks-saarc-nations-to-fight-coronavirus-2194795
সার্ক-ভুক্ত দেশগুলি হল ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। ইতিমধ্যেই মোদীর এই আবেদনে সাড়া দিয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শিরিং জানিয়েছেন, "সার্কের সদস্য হিসেবে আমাদের এই ক্ষেত্রে একসঙ্গে কাজ করা উচিত। ছোট দেশগুলি এই ভাইরাসে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমাদের একসঙ্গে এর মোকাবিলা করা উচিত।"
https://twitter.com/PMBhutan/status/1238395565571883009?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1238395565571883009&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-outbreak-ready-says-pakistan-after-pm-modi-asks-saarc-nations-to-fight-coronavirus-2194795
অন্যদিকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষ বলেন, "এই ধরনের পদক্ষেপ নেওয়ায় নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আমরা এই আলোচনায় যোগ দিতে তৈরি। সবাইকে মিলেই এই ভাইরাসের মোকাবিলা করতে হবে আমাদের।"
https://twitter.com/GotabayaR/status/1238395428019683328?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1238395428019683328&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-outbreak-ready-says-pakistan-after-pm-modi-asks-saarc-nations-to-fight-coronavirus-2194795
করোনা ভাইরাসে এই মুহূর্তে ভারতে আক্রান্ত ৮৩ জন। কর্ণাটক ও দিল্লিতে দু'জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ জন। সার্ক-ভুক্ত দেশগুলিতে এই আক্রান্তের সংখ্যা ১২৬। এই পরিস্থিতিতে মোদীর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এল পাকিস্তান।