Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জইশকে ব্যবহার করেই ভারতে সন্ত্রাস ছড়ায় পাক গোয়েন্দা সংস্থা : মোশারফ

দ্য ওয়াল ব্যুরো: জইশ-ই-মহম্মদকে ব্যবহার করে ভারতে সন্ত্রাস ছড়ানোর কাজ করে পাক গোয়েন্দা সংস্থা, এমনটাই দাবি করলেন প্রাক্তন পাক রাষ্ট্রপতি পারভেজ মোশারফ। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন একাধিকবার এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। পাকিস্তানের হাম

জইশকে ব্যবহার করেই ভারতে সন্ত্রাস ছড়ায় পাক গোয়েন্দা সংস্থা : মোশারফ

শেষ আপডেট: 7 March 2019 06:35

দ্য ওয়াল ব্যুরো: জইশ-ই-মহম্মদকে ব্যবহার করে ভারতে সন্ত্রাস ছড়ানোর কাজ করে পাক গোয়েন্দা সংস্থা, এমনটাই দাবি করলেন প্রাক্তন পাক রাষ্ট্রপতি পারভেজ মোশারফ। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন একাধিকবার এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। পাকিস্তানের হাম নিউজের একটি টক শোয়ে পাক সাংবাদিক নাদিম মালিকের সঙ্গে ফোনে কথোপকথনের সময় এ'কথা বলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি বলেন, "জইশ-ই-মহম্মদ একটি জঙ্গি সংগঠন এবং পাক গোয়েন্দা সংস্থা এই জইশ-এর সাহায্যেই ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে। আমি যখন রাষ্ট্রপতি ছিলাম, তখন এই ঘটনা একাধিকবার ঘটেছে।" জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ইমরান খান সরকার, তাকে স্বাগত জানিয়েছেন মোশারফ। তিনি আরও জানিয়েছেন, ২০০৩ সালের ডিসেম্বর মাসে মাসুদ আজহারের এই জঙ্গি সংগঠন তাঁকে দু'বার মারার চেষ্টা করেছিল। পাক সাংবাদিক নাদিম মালিকের ফেসবুক পেজে এই ভিডিও শেয়ারও করা হয়। মোশারফের এই বক্তব্যের পর পাক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, তাঁর সময়কালে ( ১৯৯৯-২০০৮ ) এই জইশ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেননি তিনি? উত্তরে মোশারফ বলেন, 'সেই সময়টা অন্য রকম ছিল।' মোশারফ জানান, জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাঁকে সেই সময় কেউ দেয়নি। আসলে পাক গোয়েন্দা সংস্থা ও জইশ, অনেক ব্যাপারে একে অন্যের সাহায্য করে। ফলে জইশ ই মহম্মদ পাকিস্তানে অনেক সুবিধা পেয়ে থাকে। তাই হয়তো হইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয় না, এমনটাই বক্তব্য মোশারফের। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পাক মদতপুষ্ট জইশ জঙ্গি সংগঠনের আত্মঘাতী হামলায় কাশ্মীরের পুলওয়ামায় ৪০ সিআরপিএফ জওয়ান শহিদ হন। এই ঘটনার পরেই জইশ ও জইশ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে চাপ বাড়তে থাকে ইমরান খান সরকারের উপর। চাপে পড়ে পাক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা তহরিক ই পাকিস্তানের নেতা শহরিয়ার খান আফ্রিদি মঙ্গলবার ঘোষণা করেন, মাসুদ আজহারের ভাই মুফতি আবদুর রউফ ও ছেলে হাম্মাদ আজহারকে আটক করেছে পাক কর্তৃপক্ষ। সেই সঙ্গে আটক করা হয়েছে আরও ৪২ জইশ জঙ্গিকে। কিন্তু এই ঘোষণার পরেও সাউথ ব্লকের কর্তারা মনে করছেন, জঙ্গিদের নিরাপত্তা দিতেই ‘আটক’ নামক নাটকটি করা হচ্ছে। ইসলামাবাদের ভয় রয়েছে ওদের নিরাপত্তা রয়েছে। ইমরান প্রশাসনের এও আশঙ্কা রয়েছে, মাসুদের পরিবারের উপর হামলা হলে পাকিস্তানের অভ্যন্তরেও মৌলবাদী শক্তি নাশকতা ঘটাতে পারে। তাই এই পদক্ষেপ করেছে পাকিস্তান।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/jaish-doesnt-exist-in-our-country-pak-army/

```