Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কচ্ছে পাকিস্তানি ড্রোন, গুলি করে নামালো ভারতীয় সেনাবাহিনী

দ্য ওয়াল ব্যুরো : ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে জইশ জঙ্গিশিবির ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। তারপরেই গুজরাতের কচ্ছ এলাকায় ড্রোন নামালো পাক সেনা। সেই ড্রোনকে গুলি করে ধ্বংস করলো ভারতীয় সেনা। সেন

কচ্ছে পাকিস্তানি ড্রোন, গুলি করে নামালো ভারতীয় সেনাবাহিনী

শেষ আপডেট: 26 February 2019 09:58

দ্য ওয়াল ব্যুরো : ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে জইশ জঙ্গিশিবির ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। তারপরেই গুজরাতের কচ্ছ এলাকায় ড্রোন নামালো পাক সেনা। সেই ড্রোনকে গুলি করে ধ্বংস করলো ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ গুজরাতের কচ্ছ সীমান্তে নানঘাটাদ গ্রামে একটি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে সেই ড্রোনকে গুলি করে নামান তাঁরা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করেই একটা জোরালো শব্দ শুনতে পান তাঁরা। তড়িঘড়ি সেখানে গিয়ে ড্রোনের ধ্বংসাবশেষ দেখতে পান গ্রামবাসীরা। যদিও এই ব্যাপারে সেনার তরফে বিশদে কিছু জানানো হয়নি। কোথা থেকে এই ড্রোন অপারেট করা হলো, সেই ব্যাপারে খোঁজ নিচ্ছেন তাঁরা। সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো হয়েছে, নাকি এই ঘটনায় স্থানীয় কেউ যুক্ত, তারও খোঁজ নেওয়া হচ্ছে। মঙ্গলবার ভোররাতে মিনিট পনেরোর অপারেশনেই নিয়ন্ত্রণ রেখার ওপারে খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে জঙ্গি শিবির একেবারেই নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। মুজফ্‌রাবাদে সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা পার করে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান। বালাকোটের দূরত্ব সেখান থেকে প্রায় পঞ্চাশ মাইল। সাউথ ব্লক জানাচ্ছে, ১২ টি মিরাজ যখন নিয়ন্ত্রণ রেখা পার করে ওপারে ঢোকে তখন টেরও পায়নি ইসলামাবাদ। তার পর এক হাজার কেজি ওজনের বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে বালাকোটের সমস্ত জঙ্গি শিবির। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জইশ ই মহম্মদের লঞ্চপ্যাড। মাসুদ আজহারের সংগঠনের কন্ট্রোল রুম আলফা-৩ ও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই আক্রমণের পরেই সীমান্তে সতর্কতা জারি করা হয়েছিল, পাকিস্তান ফের আক্রমণের চেষ্টা করতে পারে। সে দিকেই লক্ষ্য রেখেছিল নিরাপত্তারক্ষীরা। তারপরেই গুজরাত সীমান্তে দেখা যায় এই ড্রোন। সঙ্গে সঙ্গে গুলি করে নামানো হয় সেটিকে।

আরও পড়ুন

https://thewall.in/news-national-jaish-chief-masood-azhar-takes-shelter-in-rawalpindi-army-hospital/

```