Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বদেশী নয় এমন এক হাজার পণ্য আর পাওয়া যাবে না আধা সেনার ক্যান্টিনে

দ্য ওয়াল ব্যুরো: ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে গিয়ে জাতির উদ্দেশে ভাষণে লোকালের জন্য ভোকাল হতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার, ১ জুন থেকে আধা সেনার ক্যান্টিনে বিক্রি হওয়া দ্রব্যের তালিকা থেকে বাদ দেওয়া হল স্বদে

স্বদেশী নয় এমন এক হাজার পণ্য আর পাওয়া যাবে না আধা সেনার ক্যান্টিনে

শেষ আপডেট: 1 June 2020 10:45

দ্য ওয়াল ব্যুরো: ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে গিয়ে জাতির উদ্দেশে ভাষণে লোকালের জন্য ভোকাল হতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার, ১ জুন থেকে আধা সেনার ক্যান্টিনে বিক্রি হওয়া দ্রব্যের তালিকা থেকে বাদ দেওয়া হল স্বদেশী নয় এমন এক হাজার পণ্য। 'মেড ইন ইন্ডিয়া' ছাড়া অন্য কিচ্ছু মিলবে না আধা সেনার ক্যান্টিনে। যে ধরনের পণ্য স্বদেশী নয় বলে বাতিল করা হয়েছে তার জায়গায় দেশে উৎপাদিত পণ্য জায়গা পাবে। নিউট্রেলা, টিক ট্যাক, কিন্ডার জয়, হরলিকস ওটস, ইউরেকা ফোবস, টমি হিলফিগারের শার্ট, অ্যাডিডাসের বডি স্প্রের মতো পণ্য এতদিন পাওয়া যেত প্যারা মিলিটারি ক্যান্টিনে। এবার থেকে আর তা মিলবে না। তার জায়গায় বিক্রি হবে দেশীয় পণ্য। শেকার্স, ফেরেরো, রেড বুল, ভিক্টোরিনক্স, সাফিলোর মতো সাতটি সংস্থার আমদানি করা পণ্যকেও বাতিলের তালিকায় ফেলা হয়েছে। এই ক্যান্টিন পরিচালনা করে কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডার। তারা ঠিক করেছে, যে যে পণ্য ক্যান্টিন থেকে বিক্রি করা হবে তার তিনটি ভাগ থাকবে। এক, একেবারে খাঁটি ভারতীয় পণ্য, দুই, যেগুলির কাঁচা মাল বাইরে থেকে এলেও ভারতে তৈরি হয় এবং তিন, আমদানি করা দ্রব্য। কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডার এই ক্যাটেগরি প্রস্তুত করতে গিয়ে বিভিন্ন সংস্থার কাছে তথ্য চেয়েছিল। যারা দেয়নি সেইসব সংস্থাকেও বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার ডাকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের তরফে। বলা হয়েছিল, জুন মাসের প্রথম দিন থেকেই  স্বদেশী পণ্য বিক্রির বিষয়টি কার্যকর করা হবে। মূলত, অত্যাবশ্যকীয় পণ্য ও মুদিখানার জিনিসপত্রই বেশি বিক্রি হয় সেনা ক্যান্টিন থেকে। সেনাবাহিনীর প্রায় ৭০ শতাংশ জওয়ান, কর্মী ক্যান্টিন থেকে জিনিস কেনেন। এক আধিকারিকের বক্তব্য, এই সিদ্ধান্ত ৩০-৪০ শতাংশের মধ্যে প্রভাব ফেলবে। বছরে প্রায় ২৮০০ কোটি টাকার পণ্য বিক্রি হয় সেনা ক্যান্টিন থেকে। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, এসএসবি, এনএসজি এবং অসম রাইফেলসের কর্মীরা এই ক্যান্টিন থেকে জিনিস কেনার সুবিধা পান।

```