Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

#Breaking: বিরোধীদের দাবি খারিজ করল নির্বাচন কমিশন, আগে ইভিএমের গণনা হবে, পরে ভিভিপ্যাট

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস-তৃণমূল সহ বাইশটি বিরোধী দলের নেতারা মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলেন, গণনার সময় আগে ভিভিপ্যাটের ভোট গুণতে হবে। পরে যেন ইভিএমের ভোট গোণা হয়। কিন্তু বিরোধীদের সেই দাবি বুধব

#Breaking: বিরোধীদের দাবি খারিজ করল নির্বাচন কমিশন, আগে ইভিএমের গণনা হবে, পরে ভিভিপ্যাট

শেষ আপডেট: 22 May 2019 08:31

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস-তৃণমূল সহ বাইশটি বিরোধী দলের নেতারা মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলেন, গণনার সময় আগে ভিভিপ্যাটের ভোট গুণতে হবে। পরে যেন ইভিএমের ভোট গোণা হয়। কিন্তু বিরোধীদের সেই দাবি বুধবার খারিজ করে দিল নির্বাচন কমিশন। বিরোধীদের ওই দাবি নিয়ে এ দিন সকালে কমিশনের ফুল বেঞ্চ নয়াদিল্লিতে নির্বাচন সদনে বৈঠকে বসে। তার পর কমিশন সূত্রে বলা হয়, এ ব্যাপারে নির্বাচন কমিশন আগে যা সিদ্ধান্ত নিয়েছিল তাই বহাল থাকবে। আগে ইভিএম মেশিনের ভোট গোণা হবে। তা শেষ হয়ে গেলে লোকসভা আসনের মধ্যে থেকে এলোপাথাড়ি বেছে নেওয়া পাঁচটি বুথের ভিভিপ্যাটের ভোট গোণা হবে এবং তার ফলাফল সংশ্লিষ্ট ইভিএম মেশিনের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কমিশনের বক্তব্য, আগে ভিভিপ্যাট গোনা হলে গোটা গণনা প্রক্রিয়া বিলম্বিত হয়ে যাবে। তা ছাড়া ভিভিপ্যাট রাখা হয়েছে ‘চেক অ্যান্ড ব্যালেন্সের’ জন্য। ইভিএমে কোনও গরমিল হচ্ছে কিনা ধরার জন্য। আসল ভোট গণনা তো হবে ইভিএমের ভোট নিয়েই। কিন্তু বিরোধীদের বক্তব্য ছিল, ইভিএম মেশিনে কোনও গরমিল হয়েছে কিনা তা দেখার জন্য আগে ভিভিপ্যাট গোণা হোক। তাতে গরমিল দেখা গেলে ওই আসনে সব ভিভিপ্যাট গণনা করে দেখতে হবে। গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখার জন্য সেটাই সেরা উপায় হতে পারে। বিরোধীদের এই দাবি যুক্তিগ্রাহ্য মনে হয়নি কমিশনের। বরং কমিশন সূত্রে বলা হচ্ছে, অযথা প্রক্রিয়া জটিল করার দাবি করা হচ্ছে। সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের সময়েও আগে ইভিএমের ভোট গোণা হয়েছিল। পরে ভিভিপ্যাটের ভোট গোণা হয়। এবং সেখান কোনও গরমিল পাওয়া যায়নি।

```