Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার নয়, সুযোগ দেওয়া হবে দেশীয় সংস্থাকে

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউন পরবর্তীতে দেশের অর্থনীতিকে তুলে ধরার জন্য গতকালই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হবে তার প্রথম পর্যায় আজ সাংবাদিক বৈঠক করে জ

২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার নয়, সুযোগ দেওয়া হবে দেশীয় সংস্থাকে

শেষ আপডেট: 13 May 2020 13:15

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউন পরবর্তীতে দেশের অর্থনীতিকে তুলে ধরার জন্য গতকালই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হবে তার প্রথম পর্যায় আজ সাংবাদিক বৈঠক করে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে অন্যতম গুরুত্ব দেওয়া হল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উপর। এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন, সেই লক্ষ্যে গুরুত্ব দেওয়া হয়েছে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলিকে। কোনওরকম বন্ধক ছাড়া ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলিকে ঋণ দেওয়া হবে। তার জন্য ৩ লক্ষ কোটি টাকার তহবিলের ব্যবস্থা করা হচ্ছে। কোনও গ্যারান্টি, কোনও কোল্যাটারাল দিতে হবে না। চার বছরের জন্য এই ঋণ দেওয়া হবে। প্রথম এক বছর আসল শোধ করতে হবে না।

আরও পড়ুন আয়কর রিটার্ন দাখিলের সময় ফের বাড়াল কেন্দ্র, লকডাউনের জন্যই সিদ্ধান্ত

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বিদেশি কোম্পানিগুলির সঙ্গে প্রায়শই অসম লড়াইয়ের শিকার হয় এই ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলি। তাই সরকার ঠিক করেছে ২০০ কোটি টাকা পর্যন্ত সরকারি কেনাকাটায় গ্লোবাল টেন্ডার ডাকা যাবে না। শুধুমাত্র দেশীয় কোম্পানিগুলিকেই সুযোগ দেওয়া হবে। আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এটা বড় পদক্ষেপ হতে চলেছে। এদিন সাংবাদিক বৈঠকে নির্মলা সীতরমন বলেন মাইক্রো, স্মল, মিডিয়াম উদ্যোগ তথা এমএসএমই-র সংজ্ঞা বদল করা হচ্ছে। নতুন সংজ্ঞায় ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করলে ক্ষুদ্র শিল্প বা উদ্যোগ বলে বিবেচনা করা হবে। ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করলে তা ছোট শিল্প বা উদ্যোগ বলে বিবেচিত হবে। ২০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করলে তা মাঝারি উদ্যোগ বলে বিবেচিত হবে।

আরও পড়ুন পিএফে আগামী তিনমাস কাটা হবে কম টাকা, কর্মীদের বাড়বে বেতন, চাপ কমবে নিয়োগকর্তারও

ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলিকে ঋণের ক্ষেত্রেও অনেক ছাড়ের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, যে সব ছোট ও মাঝারি শিল্পে অর্থ সংকট রয়েছে বা যারা ব্যাঙ্কের টাকা শোধ করতে পারছে না, তাদের জন্য ২০ হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হবে। যে সব ছোট ও মাঝারি শিল্প সক্ষম, যারা ব্যবসায়িক ভাবে সফল, কিন্তু কোভিডের কারণে আক্রান্ত বা সমস্যায় পড়েছে, তাদের জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে। এই ফান্ডস অব ফান্ডের মাধ্যমে ৫০ হাজার কোটি টাকা ইক্যুইটিতে ঢালা হবে। এর মধ্যে থাকবে মাদার ফান্ড এবং কিছু ডটার ফান্ড।

```