Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মোদীর ভাইঝির ব্যাগ ছিনতাইকারীদের মধ্যে গ্রেফতার ১, অন্যজনের খোঁজে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইঝি দময়ন্তী বেনের ব্যাগ ছিনতাই করার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হল এক ছিনতাইকারী। অন্য ছিনতাইকারীর খোঁজ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ছিনতাইকারী নাবালক। তাই তাকে জুভেনাইল আদালতে পেশ করা হবে। অন

মোদীর ভাইঝির ব্যাগ ছিনতাইকারীদের মধ্যে গ্রেফতার ১, অন্যজনের খোঁজে পুলিশ

শেষ আপডেট: 13 October 2019 04:43

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইঝি দময়ন্তী বেনের ব্যাগ ছিনতাই করার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হল এক ছিনতাইকারী। অন্য ছিনতাইকারীর খোঁজ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ছিনতাইকারী নাবালক। তাই তাকে জুভেনাইল আদালতে পেশ করা হবে। অন্যজনকেও শিগগির গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জেরা করে খোয়া যাওয়া জিনিস ফেরত পাওয়ার চেষ্টা করছে পুলিশ। শনিবার সকালে ব্যক্তিগত কাজে অমৃতসর থেকে দিল্লিতে এসেছিলেন দময়ন্তী। রাজধানীর সিভিল লাইন এলাকার গুজরাতি সমাজ ভবনে তিনি একটি ঘর আগে থেকেই বুক করেছিলেন। দময়ন্তী জানান, দুই ছিনতাইবাজের মুখ ঢাকা ছিল। কিছু বুঝে ওঠার আগেই তারা হ্যাঁচকা টান মারে ব্যাগে। তিনিও টাল সামলাতে পারেননি। তাঁর ব্যাগে নগদ ৫৬ হাজার টাকা ছিল। সেই সঙ্গে দু’টি মোবাইল ও আরও কিছু দরকারি কাগজপত্রও ছিল। সবই খোয়া গিয়েছে। পুলিশকে দময়ন্তী জানান, শনিবার সন্ধেয় বিমান ধরার কথা। কিন্তু খোয়া যাওয়া ব্যাগেই ছিল তাঁর পরিচয়পত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি। সেগুলি দ্রুত ফিরে না পেলে তাঁকে এখন দিল্লিতেই থেকে যেতে হবে। ছিনতাইবাজদের অবিলম্বে পাকড়াও করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন পুলিশকর্তারা। ২৪ ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেফতার করলেন তাঁরা। পড়ুন দ্য ওয়ালের পুজো সংখ্যার বিশেষ লেখা…..

বাইকে চেপে পৃথিবীর ছাদ পামিরে


```