Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

৪৮ ঘণ্টায় শ্রমিক স্পেশাল ট্রেনে ৯ জনের মৃত্যু, ফেরা হল না বাড়ি

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন রাজ্য থেকে উত্তরপ্রদেশ ও বিহারের পথে যাওয়া শ্রমিক স্পেশাল ট্রেনে ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ন'জনের। তাঁদের মধ্যে কেউ রোগী, কেউ বা সাধরণ শ্রমিক। মৃতদের মধ্যে পাঁচ জন ফিরছিলেন উত্তরপ্রদেশে,  চার জন বিহার। মাদগাঁও-

৪৮ ঘণ্টায় শ্রমিক স্পেশাল ট্রেনে ৯ জনের মৃত্যু, ফেরা হল না বাড়ি

শেষ আপডেট: 28 May 2020 09:15

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন রাজ্য থেকে উত্তরপ্রদেশ ও বিহারের পথে যাওয়া শ্রমিক স্পেশাল ট্রেনে ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ন'জনের। তাঁদের মধ্যে কেউ রোগী, কেউ বা সাধরণ শ্রমিক। মৃতদের মধ্যে পাঁচ জন ফিরছিলেন উত্তরপ্রদেশে,  চার জন বিহার। মাদগাঁও-দ্বারভাঙা শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরছিলেন শোভন কুমার নামের এক নেপালি যুবক। ট্রেনে অসুস্থ হওয়ায় উত্তরপ্রদেশের বালিয়ায় তাঁকে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে চিকিৎসাধীন থাকার পর বুধবার মৃত্যু হয় বছর ২৮-এর এই নেপালি যুবকের। পূর্ব-মধ্য রেলের আধিকারিকরা সংবাদমাধ্যমকে বলেছেন, মৃতদের অনেকেই চিকিৎসা করিয়ে বিভিন্ন শহর থেকে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবারই কয়েক সেকেন্ডের একটি ভিডিও তোলপাড় ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মৃত মায়ের শাড়ির আঁচল টেনে ঘুম ভাঙানোর চেষ্টা করছে তিন বছরের সন্তান। বিহারের মুজফফরপুর স্টেশনের ওই মর্মান্তিক ভিডিও দেখে অনেককেই বলতে শোনা যায়, পরিযায়ী শ্রমিকদের দুর্দশাটা ঠিক কতটা তা এই একটা ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। কাটিহারের বাসিন্দা ২৬ বছরের অরবিনা খাতুন গত ২৩ মে সন্তান নিয়ে স্বামীর সঙ্গে আমদাবাদ থেকে ট্রেনে উঠেছিলেন। তাঁর স্বামী ওয়াজেদ সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁর স্ত্রীর কোনও অসুস্থতা ছিল না। তিনি বলেন, "ছাপড়া পেরোনোর পরই আরবিনা অজ্ঞান হয়ে যান। চোখে মুখে জল ছেটানোর পরও সাড়া না দেওয়ায় মুজফফরপুরে নামাই। ওখানে স্ট্রেচারও ছিল না। কাঁধে করেই অরবিনাকে স্টেশনের চাতালে এনে রাখি।" বিহারের পূর্ণিয়ার বাসিন্দা উরেশ খাতুন নামের আর এক মহিলার মৃত্যু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেনে। তিনি গুজরাতের সুরাত থেকে ফিরছিলেন। বিহারের মানসিতে তাঁর মৃত্যু হয়। দানাপুরে আর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে মুম্বইয়-দ্বারভাঙা ট্রেনে। তিনি হৃদরোগী ছিলেন বলে জানা গিয়েছে। মুম্বইয়ে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছিলেন। বুধবার মুম্বই-বারাণসী শ্রমিক স্পেশালে মৃত্যু হয়েছে দু'জনের। তাঁরা একই কামরায় ছিলেন বলে জানা গিয়েছে। একজনের বাড়ি জুনপুর ও অন্য জনের আজমগড়ে। জুনপুরের বাসিন্দা ৩০ বছর বয়সী দশরথ প্রজাপতি ছিলেন শারীরিক প্রতিবন্ধী। আজমগড়ের বাসিন্দা ৫৫ বছরের রামরতন রঘুনাথও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। দিল্লি-মুজফফরপুর ট্রেনে পিন্টু আলম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে রেলকর্তাদের দাবি, মৃতদের অধিকাংশই বয়স্ক এবং আগে থেকে অসুস্থ ছিলেন। এমনিতে শ্রমিক স্পেশাল ট্রেনে অব্যবস্থা নিয়ে আগেই অভিযোগ উঠেছিল। দু'দিন আগে পচা খাবার, জল পাওয়ার অভিযোগ তুলে শ্রমিকরাই বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ট্রেন আটকে বিক্ষোভ দেখান। এর মধ্যেই ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যুর খবর মিলল।

```