Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মঞ্চে দাঁড়িয়ে চিকেনে কামড় তেলঙ্গনার মন্ত্রীদের, করোনা-আতঙ্ক দূর করতে অভিনব পদক্ষেপ  

দ্য ওয়াল ব্যুরো: চিকেন ও ডিম থেকে ছড়াচ্ছে করোনাভাইরাস, এই আতঙ্কে ঘুম উড়েছে তেলঙ্গানার বাসিন্দাদের। পরিস্থিতি এমনই যে ডিম ও চিকেন খাওয়া ছেড়ে দিয়েছেন অধিকাংশ বাসিন্দা। ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। লাটে উঠেছে মাংস ও ডিমের ব্যবসা। এই অবস্থায়

মঞ্চে দাঁড়িয়ে চিকেনে কামড় তেলঙ্গনার মন্ত্রীদের, করোনা-আতঙ্ক দূর করতে অভিনব পদক্ষেপ  

শেষ আপডেট: 29 February 2020 14:20

দ্য ওয়াল ব্যুরো: চিকেন ও ডিম থেকে ছড়াচ্ছে করোনাভাইরাস, এই আতঙ্কে ঘুম উড়েছে তেলঙ্গানার বাসিন্দাদের। পরিস্থিতি এমনই যে ডিম ও চিকেন খাওয়া ছেড়ে দিয়েছেন অধিকাংশ বাসিন্দা। ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। লাটে উঠেছে মাংস ও ডিমের ব্যবসা। এই অবস্থায় মানুষের মন থেকে এই আতঙ্ক কমাতে আসরে নামলেন রাজ্যের একাধিক মন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে চিকেন খেলেন তাঁরা। শনিবার দেখা যায় হায়দবাদের একটি অনুষ্ঠানে মঞ্চের মধ্যে দাঁড়িয়েই চিকেনের ঠ্যাঙ কামড়াচ্ছেন মন্ত্রী কে টি রামা রাও। তাঁকে দেখে এগিয়ে এলেন এতেলা রাজেন্দ্র, তালাসানি শ্রীনিবাস যাদবের মতো অন্যান্য মন্ত্রীরা। তাঁরাও মঞ্চে দাঁড়িয়ে মনের আনন্দে চিকেন খেলেন। মানুষের মন থেকে চিকেন ও ডিম থেকে করোনাভাইরাস ছড়ানোর আতঙ্ক দূর করার জন্যই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। চিন থেকে বর্তমানে গোটা বিশ্বের প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে এই করোনাভাইরাস। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে প্রচুর মানুষ মারা গিয়েছেন। অন্যান্য দেশেও মৃত্যু ঘটেছে। ভারতে এখনও পর্যন্ত এই ভাইরাসে তিনজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তিনজনই কেরলের বাসিন্দা। কিন্তু এখনও ভারতে কোনও মৃত্যু ঘটেনি। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ভাইরাসের মোকাবিলা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন তাঁরা। এত কিছুর পরেও মানুষের মন থেকে ভয় যাচ্ছে না। মাঝেমধ্যেই গুজব ছড়াচ্ছে মাংস থেকে নাকি এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। ফলে অনেক জায়গাতেই মাংস বিক্রি কমে গিয়েছে। এর ফলে মার খাচ্ছে ব্যবসা। কিন্তু চিকিৎসকরা বলছেন, এগুলো সবই গুজব। এখনও পর্যন্ত কী কারণে এই ভাইরাসের আমদানি হয়েছে তা বোঝা যাচ্ছে না। আর তাই সাধারণ মানুষের মন থেকে ভয় দূর করার জন্য এক অভিনব পদ্ধতি নিলেন তেলঙ্গনার মন্ত্রীরা। মঞ্চে দাঁড়িয়ে নিজেরাই চিকেন খেলেন তাঁরা।

```