Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেআইনিভাবে ফোনে আড়িপাতার অভিযোগে রাজস্থান সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন ধরেই উত্তাল হয়ে উঠেছে রাজস্থানের রাজনীতি। কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর প্রাক্তন ডেপুটি শচীন পাইলটের মধ্যে বিরোধে উত্তপ্ত মরু রাজ্যের রাজনীতি। এর মধ্যেই সামনে এসেছে একটি বড় ষড়যন্ত্রের অভিযোগ। কং

বেআইনিভাবে ফোনে আড়িপাতার অভিযোগে রাজস্থান সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

শেষ আপডেট: 19 July 2020 03:09

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন ধরেই উত্তাল হয়ে উঠেছে রাজস্থানের রাজনীতি। কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর প্রাক্তন ডেপুটি শচীন পাইলটের মধ্যে বিরোধে উত্তপ্ত মরু রাজ্যের রাজনীতি। এর মধ্যেই সামনে এসেছে একটি বড় ষড়যন্ত্রের অভিযোগ। কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে আনার চেষ্টা করেছেন। সেই প্রসঙ্গে তাঁদের কথোপথনের একটি অডিও টেপ ফাঁস করেছে তারা। অন্যদিকে বিজেপির অভিযোগ, বেআইনিভাবে রাজনৈতিক নেতাদের ফোনে আড়িপাতা হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজস্থানের মুখ্যসচিবকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগে শুক্রবার ভানওয়ার লাল শর্মা ও বিশ্বেন্দ্র সিং নামের দুই বিধায়কের দলীয় সদস্য পদ খারিজ করেছে কংগ্রেস। অভিযোগ, একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে যেখানে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে এই দুই বিধায়ককে। এই অভিযোগের পরে গজেন্দ্র জানিয়েছেন, অডিও ক্লিপের গলা তাঁর নয়। যে কোনও রকমের তদন্তের জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার অবশ্য বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, রাজস্থানের অশোক গেহলট সরকার নিজেদের স্বার্থে বেআইনিভাবে রাজনৈতিক নেতাদের ফোনে আড়ি পেতেছে। এই আড়ি পাতার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিজেপি। তাদের অভিযোগ, নিজেদের বাঁচাতে বেআইনি পদক্ষেপ নিয়েছে কংগ্রেস সরকার। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা কংগ্রেস হাই কম্যান্ড ও রাজস্থানের কংগ্রেস সরকারকে কিছু প্রশ্ন করতে চাই। সত্যিই কি ফোনে আড়িপাতা হয়েছিল? যদি তা হয়েই থাকে তাহলে কি নির্দিষ্ট নিয়ম মানা হয়েছিল? রাজস্থানের কংগ্রেস সরকার কি বিপদে পড়ে নিজেদের বাঁচানোর জন্য অসাংবিধানিক কাজ করেছে।” গেরুয়া শিবিরের এই দাবি উড়িয়ে দিয়ে কংগ্রেসের তরফে বলা হয়েছে, বিজেপি যে ষড়যন্ত্র করেছিল তা তারা নিজেরাই স্বীকার করছে। কংগ্রেস নেতা পবন খেড়া বলেন, “লজ্জাজনকভাবে নিজেদের দোষ স্বীকার করছে বিজেপি। তারা যে হাতেনাতে ধরা পড়েছে তা নিয়ে তাদের চিন্তা নেই, তাদের চিন্তা হল কী ভাবে তারা ধরা পড়ল। তারা নিজেরাই সব স্বীকার করছে।” কংগ্রেস নেতা মহেশ যোশীর অভিযোগের ভিত্তিতে রাজস্থানের দুর্নীতি দমন শাখা ইতিমধ্যেই এই অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে। তারা জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। এখন দেখার এই নতুন অভিযোগ- পাল্টা অভিযোগের পর রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কেমন থাকে।

```