Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোয়ারেন্টাইন সেন্টারের আধিকারিকদের বেল্ট দিয়ে পেটানোর হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের একটি কোয়ারেন্টাইন সেন্টারে খারাপ খাবার ও নিম্নমানের পরিষেবার অভিযোগ এসেছিল। অভিযোগ পেয়ে সেখানে পরিদর্শনে যান কেন্দ্রীয় আদিবাসী কল্যাণ প্রতিমন্ত্রী রেণুকা সিং। সেখানে গিয়ে আধিকারিকদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিল

কোয়ারেন্টাইন সেন্টারের আধিকারিকদের বেল্ট দিয়ে পেটানোর হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর

শেষ আপডেট: 25 May 2020 06:33

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের একটি কোয়ারেন্টাইন সেন্টারে খারাপ খাবার ও নিম্নমানের পরিষেবার অভিযোগ এসেছিল। অভিযোগ পেয়ে সেখানে পরিদর্শনে যান কেন্দ্রীয় আদিবাসী কল্যাণ প্রতিমন্ত্রী রেণুকা সিং। সেখানে গিয়ে আধিকারিকদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী। এমনকি তাঁদের ঘরে ঢুকিয়ে বেল্ট দিয়ে পেটানোরও হমকি দিয়েছেন তিনি। আর এই পুরো ঘটনায় ক্যামেরাবন্দি হয়েছে। ছত্তীসগড়ের রাজধানী রাইপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে বলরামপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে এই অভিযোগ ওঠে। দিলীপ গুপ্তা নামের বলরামপুরের এক বাসিন্দাকে দিল্লি থেকে ফেরার পর ওই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। সেখানকার খাবার ও পরিষেবার মান নিয়ে অভিযোগ করেন তিনি। একটি ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন ওই ব্যক্তি। দিলীপ গুপ্তা আরও অভিযোগ করেন, ভিডিও তোলায় তাঁকে নাকি মারধর করেছেন কোয়ারেন্টাইন সেন্টারের আধিকারিকরা। এমনকি তাঁর ফোনও নাকি কেড়ে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পরেই রবিবার ওই কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিং। সেখানে গিয়ে দিলীপ গুপ্তার সঙ্গে কথা বলেন তিনি। অন্যান্য ব্যক্তিদের থেকেও অভিযোগ শোনেন মন্ত্রী। তারপরেই তাঁর রাগের বিস্ফোরণ হয়। ক্যামেরার সামনেই কোয়ারেন্টাইন সেন্টারের আধিকারিকদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “দাদাগিরি বরদাস্ত করা হবে না। কেউ যেন না ভাবেন আমাদের সরকার এখানে ক্ষমতায় নেই। আমরা ১৫ বছর ধরে সরকার চালিয়েছি। করোনাভাইরাসের জন্য অনেক খরচ করছে কেন্দ্রীয় সরকার। আমি নিশ্চিত করব, মানুষ যাতে সেই সুবিধা পান। ভাববেন না, গেরুয়া পরা বিজেপি কর্মীরা দুর্বল।” এরপরেই ক্যামেরার সামনেই চরম হুঁশিয়ারি দেন রণুকা সিং। তিনি বলেন, “অন্ধকার ঘরে নিয়ে গিয়ে বেল্ট খুলে কী ভাবে পেটাতে হয়, সেটা আমি খুব ভালভাবেই জানি।” যদিও ক্যামেরায় কোয়ারেন্টাইন সেন্টারের কোনও আধিকারিককে বা অন্য কারও কথা শোনা যায়নি। এই ঘটনার পরেই শুরু হয়েছে সমালোচনা। একজন মন্ত্রী হয়ে কী ভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কথা তিনি বলতে পারেন তা নিয়েই নেটিজেনরা সমালোচনা করছেন রেণুকা সিংয়ের।

```