Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের দেওয়াল বেয়ে উঠে টুকলির জোগান, ক্যামেরাবন্দি ছেলের দল

দ্য ওয়াল ব্যুরো: এক দল ছেলে। বেশিরভাগের বয়সই ২০-২২ বছরের মধ্যে। অবলীলায় স্কুলের উঁচু প্রাচীরে উঠে পড়ছে তারা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানতে গেলে দেখতে হবে একটা ভিডিও। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছ

স্কুলের দেওয়াল বেয়ে উঠে টুকলির জোগান, ক্যামেরাবন্দি ছেলের দল

শেষ আপডেট: 4 March 2020 05:27

দ্য ওয়াল ব্যুরো: এক দল ছেলে। বেশিরভাগের বয়সই ২০-২২ বছরের মধ্যে। অবলীলায় স্কুলের উঁচু প্রাচীরে উঠে পড়ছে তারা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানতে গেলে দেখতে হবে একটা ভিডিও। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটা স্কুলে পরীক্ষা চলাকালীন হাজির হয়েছে বেশ কিছু ছেলে। তারা একে একে প্রাচীর বেয়ে উঠছে। তারপর জানলা দিয়ে টুকলি পৌঁছে দিচ্ছে ভেতরে পরীক্ষার্থীদের কাছে। কেউ নিজেই প্রাচীর বেয়ে উঠছে। কাউকে আবার অন্যজন হাত ধরে টেনে তুলছে। কোনও তাড়াহুড়ো নেই। ভয় নেই। ধীরে সুস্থে নিজেদের কাজ করছে তারা। কেউ প্রাচীরের উপর থেকে টুকলি ছুড়ে দিচ্ছে। তো কেউ আবার জানলার কাছে গিয়ে দিয়ে আসছে। https://twitter.com/ANI/status/1234964616075186178?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1234964616075186178&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fon-camera-men-climb-maharashtra-school-wall-pass-chits-to-students-2189443 এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে মুহূর্তেই তা ভাইরাল। পরে সংবাদসংস্থা এএনআই জানায়, ভিডিওটি মহারাষ্ট্রের ইয়াবতমলের মহাগাঁওয়ের একটি স্কুলের। সেখানে ক্লাস টেনের পরীক্ষা চলছিল। আর এই পরীক্ষা চলাকালীনই এই টুকলি সাপ্লাই দেওয়া হয়। এই সময় স্কুলের কোনও শিক্ষক, কর্মী বা সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীকে দেখা যায়নি তাদের আটকাতে। এই প্রসঙ্গে ওই স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রক এ এস চৌধরী বলেছেন, “আমাদের স্কুলের দেওয়াল ও প্রাচীর খুবই নিচু। তাই আমরা আবেদন করেছিলাম, পরীক্ষার সময় যাতে বেশি পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু আমাদের আবেদন অনুযায়ী পুলিশ পাঠানো হয়নি। তাই এই সমস্যা হয়েছে। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আটকানোর। আমরা সৎভাবে পরীক্ষা চালাতে পদ্ধপরিকর।”

```