Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পতাকা তোলার আগে হাতাহাতি দুই কংগ্রেস নেতার, রইল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ৭১ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পতাকা তোলার কথা ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের। তার আগেই হাতাহাতিতে জড়ালেন দুই কংগ্রেস নেতা। তাঁদের ছাড়াতে রীতিমতো কালঘাম ছুটে যায় সেখানে উপস্থিত অন্য নেতা-কর্মীদের। ঘটনাটি ঘটেছে

পতাকা তোলার আগে হাতাহাতি দুই কংগ্রেস নেতার, রইল ভিডিও

শেষ আপডেট: 26 January 2020 14:22

দ্য ওয়াল ব্যুরো: ৭১ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পতাকা তোলার কথা ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের। তার আগেই হাতাহাতিতে জড়ালেন দুই কংগ্রেস নেতা। তাঁদের ছাড়াতে রীতিমতো কালঘাম ছুটে যায় সেখানে উপস্থিত অন্য নেতা-কর্মীদের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কংগ্রেস সদর দফতরে। সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন নেতা-কর্মীরা। পতাকা তুলতে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী কমল নাথের। তার আগেই দেখা যায় মধ্যপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত কুঞ্জির ও দলের বর্ষীয়ান নেতা দেবেন্দ্র সিং যাদব বিতর্কে জড়িয়েছেন। ক্রমেই সেই বিতর্ক গড়ায় হাতাহাতিতে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত অন্য নেতা-কর্মীরা ছুটে যান। তাঁরা গিয়ে দু'জনকে আলাদা করেন। কিছুক্ষণ পরেই সেখানে এসে উপস্থিত হন কমল নাথ। তিনি পতাকা উত্তোলন করেন। তারপরে অবশ্য দু'জনের মধ্যে কোনও গণ্ডগোল হয়নি। https://twitter.com/i/status/1221331415175962624 কেন এই হাতাহাতি, তার কোনও জবাব অবশ্য কেউ দেননি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চন্দ্রকান্ত কুঞ্জির মঞ্চের কাছে যেতেই আপত্তি করেন দেবেন্দ্র সিং যাদব। তারপরেই দু'জনের মধ্যে হাতাহাতি হয়। এই হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনার সমালোচনা করেছে  বিজেপি। রাজ্যের এক বিজেপি নেতার কথায়, কংগ্রেসের নিজেদের মধ্যেই যে মিল নেই তা এই ঘটনায় স্পষ্ট। মুখ্যমন্ত্রীরও কোনও নিয়ন্ত্রণ নেই নেতাদের উপর। অন্যদিকে এই ঘটনাকে হাসির খোরাক করেছেন নেটিজেনদের অনেকে।

```