Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর জন্মদিনে পটকা ফাটাতে গিয়ে আহত ডজন খানেক বিজেপি সমর্থক, ফুটেজ ধরা পড়ল ক্যামেরায়

দ্য ওয়াল ব্যুরো: ১৬ অগস্ট রাত ১২ টা বাজার.সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালান শুরু হয়ে যায় দেশজুড়ে। কেক কেটে, লাড্ডু বিলি করে, ফোম ছড়িয়ে-- নানা ভাবে চলে প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিন সেলিব্রেশন। কিন্তু তামিলনাড়ুর চেন্নাইয়

মোদীর জন্মদিনে পটকা ফাটাতে গিয়ে আহত ডজন খানেক বিজেপি সমর্থক, ফুটেজ ধরা পড়ল ক্যামেরায়

শেষ আপডেট: 19 September 2020 15:03

দ্য ওয়াল ব্যুরো: ১৬ অগস্ট রাত ১২ টা বাজার.সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালান শুরু হয়ে যায় দেশজুড়ে। কেক কেটে, লাড্ডু বিলি করে, ফোম ছড়িয়ে-- নানা ভাবে চলে প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিন সেলিব্রেশন। কিন্তু তামিলনাড়ুর চেন্নাইয়ে বেঁধেছে বিপত্তি। পটকা ফাটিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করতে গিয়ে জখম হয়েছেন ডজন খানেক বিজেপি কর্মী সমর্থক। সেই ঘটনার ফুটেজও ধরা পড়েছে ক্যামেরায়। দেখা গিয়েছে, মোদীর প্রকাণ্ড পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন একদল বিজেপি কর্মী। আরএকদল হিলিয়াম ভর্তি বেলুন-সহ পটকা ফাটানোর প্রস্তুতি নিচ্ছিল। আর তাতে আগুন দিতেই চেন্নাইয়ের রাস্তায় হইহই পড়ে যায়। পটকার ফুলকি ছিটকে জখম হন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। ফুটেজে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের দৌড়াদৌড়ির মধ্যে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ছেন পুলিশ কর্মীরা। https://twitter.com/jsamdaniel/status/1307265526700236801?s=08 বিজেপির তামিলনাড়ু রাজ্য কমিটির এক নেতা সংবাদমাধ্যমকে বলেছেন, ১০-১২ জন কর্মী অল্পবিস্তর আহত হয়েছেন। প্রসঙ্গত, তামিলনাড়ু কোভিড সংক্রমণের অন্যতম হটস্পট। তামিলনাড়ু সরকার ঘোষণা করেছে দিনের কোনও সময়ে রাজ্যের কোথাও এক সঙ্গে পাঁচ জনের বেশি জড়ো হতে পারবেন না। কিন্তু সেই জায়গায় দেখা গিয়েছে, চেন্নাইয়ে বিজেপির এই কর্মসূচিতে একসঙ্গে শতখানেক বিজেপি কর্মী সমর্থক জড়ো হয়ে এই কাণ্ড বাঁধিয়েছেন। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশব্যপী সেবা সপ্তাহ অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। রক্তদান শিবির, খাদ্য ও বস্ত্র বিতরণের মতো কর্মসূচি হয়েছে বিভিন্ন জায়গায়। বহু রাজ্যের বিজেপি সরকারও মোদীর জন্মদিন উপলক্ষে কর্মসূচি নিয়েছিল। যেমন গুজরাত সরকারের উদ্যোগেই সুরাতে ৭০ হাজার গাছ পোঁতা হয়েছে। কিন্তু অতি উল্লাসে তামিলনাড়ুতে বিপত্তি বাঁধিয়ে বসেছেন বিজেপি সমর্থকরা।

```