Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

হাসপাতালের গেট বন্ধ, ভর্তি হতে আসা ৬৯ করোনা রোগী ঘুরে বেড়াচ্ছেন বাইরে

দ্য ওয়াল ব্যুরো: বাসে করে নিয়ে আসা হয়েছে ৬৯ করোনা আক্রান্ত রোগীকে। অথচ হাসপাতালের গেট বন্ধ থাকায় বাইরেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হল তাঁদের। এদিক ওদিক ঘুরে বেড়ালেন তাঁরা। মুখে মাস্ক ছাড়া অন্য কোনও সুরক্ষামূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। সম্প্রতি

হাসপাতালের গেট বন্ধ, ভর্তি হতে আসা ৬৯ করোনা রোগী ঘুরে বেড়াচ্ছেন বাইরে

শেষ আপডেট: 25 April 2020 04:23

দ্য ওয়াল ব্যুরো: বাসে করে নিয়ে আসা হয়েছে ৬৯ করোনা আক্রান্ত রোগীকে। অথচ হাসপাতালের গেট বন্ধ থাকায় বাইরেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হল তাঁদের। এদিক ওদিক ঘুরে বেড়ালেন তাঁরা। মুখে মাস্ক ছাড়া অন্য কোনও সুরক্ষামূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। সম্প্রতি এমনই ছবি দেখা গিয়েছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে উত্তরপ্রদেশের আগ্রা থেকে এটাওয়াহ জেলার সাইফাইয়ে উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের কোভিড হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসা হয়েছিল এই ৬৯ জনকে। বৃহস্পতিবার সকালে একটি বাসে করে তাঁদের সেখানে নিয়ে আসা হয়। কিন্তু দেখা যায় হাসপাতালের গেট বন্ধ। ১১৬ কিলোমিটার বাসযাত্রা করে আসায় যথেষ্ট ক্লান্ত ছিলেন রোগীরা। তারমধ্যে ভর্তি হতে দেরি হচ্ছিল। তাই দেখা যায়, কেউ ফুটপাতে বসে পড়েছেন, কেউ এদিক-ওদিক ঘোরাঘুরি করছেন। কাউকে আবার বাসের মধ্যে থেকে জল ও খাবার খেতেও দেখা গিয়েছে। এই ৬৯ জনকে দেখার জন্য ছিলেন দু’জন পুলিশকর্মী। তাঁরাও বাসে করেই এসেছেন আগ্রা থেকে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, পুলিশকর্মীদের ঠিকমতো প্রোটেকশন থাকলেও আক্রান্তদের মুখে মাস্ক ছাড়া আর কিছু নেই। পুলিশকর্মীরা আক্রান্তদের থেকে অনেকটাই দূরে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন শর্ত মেনে খুলতে পারে দোকান, তবে বন্ধ থাকবে শপিং মল, নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

কিছুক্ষণ পরে ওই এলাকার থানার অফিসার ইন-চার্জকে সেখানে আসতে দেখা যায়। তিনি বেশ কিছুটা দূর থেকেই করোনা আক্রান্তদের নির্দেশ দিতে থাকেন। তাঁকে বলতে শোনা যায়, “এখানেই থাকুন। আমি নিশ্চিত মেডিক্যাল টিম তাড়াতাড়ি এসে আপনাদের লিস্ট বানিয়ে ফেলবে। যা হওয়ার তা হয়েছে। কিন্তু আপনারা ঘুরে বেড়ালে এই সংক্রমণ আরও ছড়াবে। তাই এদিক-ওদিক যাবেন না। আপনাদের আগে থেকে কোনও তথ্য ছিল না। নইলে লিস্ট তৈরি হয়তে যেত। আপনারা হঠাৎ করেই চলে এসেছেন।” এই ঘটনার জন্য কাউকে দায়ী না করলেও যোগাযোগের সমস্যা হয়েছে বলেই জানিয়েছেন উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের ভাইস চান্সেলর ডক্টর রাজ কুমার। তিনি বলেন, “আমি কারও গাফিলতি এক্ষেত্রে বলতে পারি না, কারণ ওই রোগীদের বুধবার আসার কথা ছিল। যখন এত বেশি সংখ্যায় রোগীদের আনা হয়, তখন সঙ্গে করে তালিকা আনা হয়। কোন রোগী কী অবস্থায় রয়েছেন, তা সেই তালিকা দেখে আমরা বুঝতে পারি। কিন্তু এক্ষেত্রে কোনও তালিকা ছিল না। যোগাযোগের সমস্যা হয়েছে। বৃহস্পতিবার যে তাঁরা আসবেন, তার কোনও খবর আমরা পাইনি। তাই আমাদের যেতে দেরি হয়েছে। কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে ভর্তি করে নিয়েছি। এই সময়ের মধ্যে রোগীরা ঘুরে- বেড়িয়েছেন কিনা তার কোনও খবর আমি পাইনি।”

```