Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভারতের ৪০৬৭ করোনা আক্রান্তের মধ্যে ১৪৪৫ তবলিঘ-ই-জামাত সদস্য, জানাল স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। আর এই সংখ্যা বৃদ্ধির পিছনে অন্যতম বড় কারণ হিসেবে দিল্লির নিজামুদ্দিনের এক মসজিদে তবলিঘ-ই-জামাতের সদস্যদের জমায়েতকেই দায়ী করেছ

ভারতের ৪০৬৭ করোনা আক্রান্তের মধ্যে ১৪৪৫ তবলিঘ-ই-জামাত সদস্য, জানাল স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 6 April 2020 12:27

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। আর এই সংখ্যা বৃদ্ধির পিছনে অন্যতম বড় কারণ হিসেবে দিল্লির নিজামুদ্দিনের এক মসজিদে তবলিঘ-ই-জামাতের সদস্যদের জমায়েতকেই দায়ী করেছে কেন্দ্র। এবার নির্দিষ্ট সংখ্যাও জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানানো হল, ভারতের মোট ৪০৬৭ করোনা আক্রান্তের মধ্যে ১৪৪৫ জনই তবলিঘ-ই-জামাতের সদস্য। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিল শ্রীবাস্তব সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দেন। তিনি বলেন, “এখনও পর্যন্ত ভারতে ৪০৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪৪৫ জন তবলিঘ-ই-জামাতের সদস্য।” এছাড়াও লিঙ্গভিত্তিক ও বয়সভিত্তিক পরিসংখ্যানও দেন তিনি। যুগ্ম সচিব বলেন, “এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ ও ২৪ শতাংশ মহিলা। করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষেরা পরিমাণ ৭৩ শতাংশ ও মহিলাদের পরিমাণ ২৭ শতাংশ। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের ৮৬ শতাংশ মানুষের শরীরে ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যা, কিডনির সমস্যা প্রভৃতি ছিল।” ভারতের জনসংখ্যার বয়সভিত্তিক পরিসংখ্যান দিতে গিয়ে পুণ্য সলিল শ্রীবাস্তব বলেন, “ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ৪৭ শতাংশের বয়স ৪০ বছরের নীচে। ৩৬ শতাংশ আক্রান্ত ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ও ১৯ শতাংশ করোনা আক্রান্তের বয়স ৬০ বছরের বেশি। কিন্তু মৃত্যুর হিসেবে ৪০ বছরের নীচের করোনা আক্রান্তদের মাত্র ৭ শতাংশ মারা গিয়েছেন। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ৬৩ শতাংশ ৬০ বছরের বেশি বয়সের মানুষ।” এই সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, তবলিঘ-ই-জামাতের ওই জমায়েতের সংস্পর্শে আসা ২৫ হাজার ৫০০ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। জমায়েতে অংশ নেওয়া ২০৮৩ জনের মধ্যে ১৭৫০ জনকে ব্ল্যাকলিস্ট করে রাখা হয়েছে। এছাড়া এই জমায়েতের সদস্যদের সংস্পর্শে আসায় হরিয়ানার ৫টি গ্রাম সিল করে দেওয়া হয়েছে ও সেখানকার প্রত্যেক বাসিন্দাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতে করোনা সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হতে এমনিতে যা সময় লাগত, তবলিঘ-ই-জামাতের ও জমায়েতের জন্য সেই সময় অর্ধেক হয়ে গিয়েছে। অর্থাৎ অর্ধেক সময়ে দ্বিগুণ সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এবার সেই আক্রান্তের হিসেবও জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

```