Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জয়েন্ট-নিট পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত, থাকার ব্যবস্থা ওড়িশা সরকারের, সংক্রমণ-বন্যার মধ্যে সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের মধ্যেই সেপ্টেম্বর মাসে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জয়েন্ট ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিটের ঘোষণা করেছে কেন্দ্র। তার মধ্যে অনেক রাজ্যে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে

জয়েন্ট-নিট পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত, থাকার ব্যবস্থা ওড়িশা সরকারের, সংক্রমণ-বন্যার মধ্যে সিদ্ধান্ত

শেষ আপডেট: 29 August 2020 04:32

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের মধ্যেই সেপ্টেম্বর মাসে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জয়েন্ট ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিটের ঘোষণা করেছে কেন্দ্র। তার মধ্যে অনেক রাজ্যে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময় পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তাই তাঁদের জন্য যাতায়াত ও থাকার ব্যবস্থা করেছে ওড়িশা সরকার। সম্পূর্ণ বিনামূল্যে এই বন্দোবস্ত করা হয়েছে। ওড়িশা সরকারের মুখ্যসচিব এ কে ত্রিপাঠি এই কথা ঘোষণা করেন। তিনি বলেন, “সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জয়েন্ট ও নিট পরীক্ষা রয়েছে। এই অবস্থায় রাজ্যের মধ্যে করোনা সংক্রমণ ও বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত ও থাকার ব্যবস্থা করা হবে। ভুবনেশ্বর, কটক-সহ ওড়িশার সাতটি শহরের ২৬টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। তাঁদের সবার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে।” ত্রিপাঠি আরও বলেন, “সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে জয়েন্ট পরীক্ষা হবে। তাই জেলা প্রশাসন, পুলিশ ও আঞ্চলিক পরিবহণ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত ও থাকার বন্দোবস্ত করার জন্য। তার জন্য ৩১ অগস্টের মধ্যে নোডাল আইটিআই প্রিন্সিপ্যালদের কাছে গিয়ে নিজেদের তথ্য দিতে হবে পরীক্ষার্থীদের। তাহলেই তাঁদের সব ব্যবস্থা করা হবে সরকারের তরফে।” পরীক্ষার দিনে যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা কমানো হবে বলেও জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব। তিনি বলেন, “পরীক্ষার্থীরা সব জায়গায় তাঁদের অ্যাডমিট কার্ড দেখাবেন। এই অ্যাডমিট কার্ডকেই তাঁদের পাস হিসেবে মনে করা হবে। সরকার বাসের বন্দোবস্ত করবে। এই বাসে করেই পরীক্ষার্থীদের বিভিন্ন আইটিআই, পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে রাখা হবে। তারপর সেখান থেকে পরীক্ষা কেন্দ্রেও পৌঁছে দেওয়া হবে। তবে তার জন্য নিজেদের বাড়ি ও পরীক্ষা কেন্দ্রের সব তথ্য জানাতে হবে পরীক্ষার্থীদের।” জানা গিয়েছে, প্রতিটি জেলায় একটি আইটিআই কলেজের প্রিন্সিপ্যালকে নোডাল অফিসার করা হয়েছে। তাঁর কাছে গিয়েই নিজেদের যাবতীয় তথ্য জমা দেবেন পরীক্ষার্থীরা। সেই তথ্য সরকারের কাছে চলে আসবে। সেই তথ্য অনুযায়ীই ব্যবস্থা নেবে সরকার। জয়েন্ট ও নিট দুই পরীক্ষার পরীক্ষার্থীদের জন্যই এই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ওড়িশা সরকার।

```