Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দুর্নীতির অভিযোগ, ১৫ সরকারি আধিকারিককে বরখাস্ত করল নবীন পট্টনায়েক সরকার

দ্য ওয়াল ব্যুরো : প্রশাসনে দুর্নীতি ঠেকাতে বড় পদক্ষেপ নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। দুর্নীতির অভিযোগ উঠেছিল, এমন ১৫ সরকারি আধিকারিককে বরখাস্ত করলেন তিনি। সেই সঙ্গে প্রশাসনিক স্তরে বড় রদবদলও করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। শনিবার এই

দুর্নীতির অভিযোগ, ১৫ সরকারি আধিকারিককে বরখাস্ত করল নবীন পট্টনায়েক সরকার

শেষ আপডেট: 18 August 2019 06:07

দ্য ওয়াল ব্যুরো : প্রশাসনে দুর্নীতি ঠেকাতে বড় পদক্ষেপ নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। দুর্নীতির অভিযোগ উঠেছিল, এমন ১৫ সরকারি আধিকারিককে বরখাস্ত করলেন তিনি। সেই সঙ্গে প্রশাসনিক স্তরে বড় রদবদলও করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা সরকারের তরফে। একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে সরকার। এই বিবৃতিতে বলা হয়েছে, যে ১৫ জন অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁদের বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত শেষ হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। শুধু এই ১৫ সরকারি আধিকারিক নয়, আরও দুই অফিসারের পেনশন আটকে দেওয়া হয়েছে বলে খবর। তাঁদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সরকারের তরফে জানানো হয়েছে, প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে তৎপর প্রশাসন। মানুষের আস্থা বজায় রাখতে ও রাজ্যের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে এই বিবৃতিতে। এ ছাড়াও প্রশাসনে একাধিক রদবদলের সিদ্ধান্তও নিয়েছে ওড়িশা সরকার। সিনিয়র আইএএস অফিসার গগন কুমার ধলকে ওড়িশা বন দফতরের চেয়ারম্যান করে পাঠানো হয়েছে। আগে তিনি কৃষি বিভাগের কমিশনার ছিলেন। সুরেশ চন্দ্র মহাপাত্র, সুদর্শন পাল ঠাকুর, প্রদীপ্ত কুমার মহাপাত্র, মোনা শর্মা, সঞ্জীব চোপড়া, মনোজ কুমার মিশ্র ও রুদ্র নারায়ণ পালাই-এর মতো একাধিক আইএএস অফিসারেরও পদের বদল ঘটানো হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এক পদে বেশিদিন থাকলেও সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। তাই কাউকে বেশিদিন এক পদে থাকতে না দেওয়ার জন্যই এই প্রশাসনিক রদবদল করা হয়েছে।

```