Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

এটিএম-এ টাকা না থাকলে এ বার জরিমানা দেবে ব্যাঙ্ক!

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বেরিয়ে হঠাৎ করে টাকার দরকার হয়ে পড়েছে, অথচ এটিএম-এ গিয়ে দেখা গেল টাকা নেই। এই ঘটনার সম্মুখীন হামেশাই হতে হয়। এর ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আর এই সমস্যা যাতে আর না হয়, তার জন্য এ বার পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অ

এটিএম-এ টাকা না থাকলে এ বার জরিমানা দেবে ব্যাঙ্ক!

শেষ আপডেট: 15 June 2019 11:21

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বেরিয়ে হঠাৎ করে টাকার দরকার হয়ে পড়েছে, অথচ এটিএম-এ গিয়ে দেখা গেল টাকা নেই। এই ঘটনার সম্মুখীন হামেশাই হতে হয়। এর ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আর এই সমস্যা যাতে আর না হয়, তার জন্য এ বার পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানিয়ে দেওয়া হলো, এ বার থেকে এটিএম-এ টাকা না থাকলে তার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখাকে দিতে হবে জরিমানা। জানা গিয়েছে, এই ব্যাপারে নাকি ইতিমধ্যেই একটি নির্দেশিকা বিভিন্ন ব্যাঙ্কে পাঠিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও ব্যাঙ্কের এটিএম-এ টাকা শেষ হয়ে যায়, তাহলে তিন ঘণ্টার মধ্যে টাকা ভরতে হবে এটিএম-এ। আর তা যদি না হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে তার জরিমানা দিতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এটিএম গুলোতে টাকা না থাকার এই সমস্যা দিন দিন বাড়ছে। এটা সম্পূর্ণ ব্যাঙ্কের গাফিলতি। কারণ কোনও এটিএম মেশিনে টাকা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেশিনে লাগানো সেন্সর থেকে সেই খবর পৌঁছে যায় সংশ্লিষ্ট ব্যাঙ্কে। কিন্তু তারপরেও টাকা না ভরাটা পুরোপুরি ব্যাঙ্ক আধিকারিকদের গাফিলতির ফলেই হয়ে থাকে। তার ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। আর তাই যাতে এই সমস্যা না হয়, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের দ্বিতীয় দ্বিমাসিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের প্রতিনিধিত্ব করেছেন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ভি জে কৃষ্ণণ। এ ছাড়া এই বৈঠকে এটিএম মেশিনের সুরক্ষার ব্যাপারেও কথা হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে এটিএম মেশিনগুলিকে আরও সুরক্ষিত করা যায়, সে ব্যাপারে পর্যালোচনার কথা বলা হয়েছে।

```