Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

চাকরি নেই! এমবিএ-ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি চেন্নাইয়ের পার্কিং জোনে

দ্য ওয়াল ব্যুরো: দেশের অর্থনীতি ধুঁকছে বলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ নতুন নয়। কর্মসংস্থান নিয়েও মোদী সরকার ব্যর্থ বলে দাবি বিরোধী দলগুলির। বাজারে যে সত্যিই চাকরির হাহাকার তা বোঝা যাবে চেন্নাই কর্পোরেশনের স্মা

চাকরি নেই! এমবিএ-ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি চেন্নাইয়ের পার্কিং জোনে

শেষ আপডেট: 3 March 2020 08:24

দ্য ওয়াল ব্যুরো: দেশের অর্থনীতি ধুঁকছে বলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ নতুন নয়। কর্মসংস্থান নিয়েও মোদী সরকার ব্যর্থ বলে দাবি বিরোধী দলগুলির। বাজারে যে সত্যিই চাকরির হাহাকার তা বোঝা যাবে চেন্নাই কর্পোরেশনের স্মার্ট গাড়ি পার্কিং জোনে গেলেই। সেখানে পার্কিংয়ের কাজের জন্য ইঞ্জিনিয়ারিং ও এমবিএ পাশ করাদের ছড়াছড়ি। এমন অন্তত ৫০ জন সেখানে কাজ করছেন, যাঁরা হয় ইঞ্জিনিয়ার, নয় এমবিএ উত্তীর্ণ। যে কাজ তাঁরা করছেন, তার জন্য ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণি পাশ। স্মার্ট পার্কিং জোনের টিম লিডার হিসেবে কাজ করছেন রাজেশ নামের এক ব্যক্তি। এমবিএ পাশ করার পর একটি সংস্থায় ২১ বছর চাকরি করেছেন তিনি। কিন্তু গত বছর জুলাই মাসে তালা ঝুলে যায় তাঁর সংস্থায়। অগত্যা এই কাজেই যোগ দেন রাজেশ। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “আগে যা মাইনে পেতাম, এখন তার অর্ধেকও পাই না। কী আর করব! কিছু তো একটা করতে হবে! নাহলে তো বউ-ছেলেকে নিয়ে পথে বসতে হবে!” এস আদিত্য নামের সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা একযুবকও যোগ দিয়েছেন এই কাজে। তিনি যদিও বলছেন, এই কাজ করতে তাঁর ভালই লাগছে। পুরোটাই টেকনিক্যাল কাজ। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন না যে, শিক্ষাগত যোগ্যতা যাঁদের কম, তাঁদের চাকরির জায়গা আপনি দখল করে রেখেছেন? তাঁর জবাব, “দশম শ্রেণি পাশ করা ছেলে-মেয়েরা এই টেকনিক্যাল কাজ করতে যা সময় নেবেন, আমরা তার থেকে অনেক দ্রুত করব। ফলে এই কথা আমার মনে হয় না।” গত বছরই দেখা গিয়েছিল কর্ণাটকের একটি পুরসভার ঝাড়ুদার নিয়োগের জন্য এমবিএ, পিএইচডি করা ছেলেদের লাইন লেগে গিয়েছিল। বাংলাতেও দেখা গিয়েছিল, মর্গের ডোমের চাকরির জন্য আবেদন করেছিলেন এক গবেষক। চেন্নাইয়ের এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠে গেল দেশের অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে।

```