Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

খুলবে ডান্স বার, কিন্তু টাকা ওড়ানো বন্ধ

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেলেন ডান্স বার মালিকরা। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মহারাষ্ট্র সরকার ডান্স বার মালিকদের উপর যে সব শর্ত চাপিয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হলো। সব বন্ধ হয়ে যাওয়া ডান্স বারগু

খুলবে ডান্স বার, কিন্তু টাকা ওড়ানো বন্ধ

শেষ আপডেট: 17 January 2019 10:15

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেলেন ডান্স বার মালিকরা। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মহারাষ্ট্র সরকার ডান্স বার মালিকদের উপর যে সব শর্ত চাপিয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হলো। সব বন্ধ হয়ে যাওয়া ডান্স বারগুলিকে ফের খোলার অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এ দিন বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, মহারাষ্ট্র সরকার ডান্স বার মালিকদের উপর যে কড়া শর্ত চাপিয়েছিল, তার অধিকাংশ সরিয়ে নেওয়া হলো। মহারাষ্ট্র সরকার বার ডান্সারদের নাচের উপর সাড়ে পাঁচ ঘণ্টার যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তাও সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন বিরোধী শিবিরে ফের ভাঙন ধরালেন শুভেন্দু, জলঙ্গির সিপিএম বিধায়ক যোগ দিলেন তৃণমূলে

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে ডান্স বারগুলিকে নতুন করে কোনও লাইসেন্স দেয়নি সরকার। ফলে চাপে পড়ে গিয়েছিলেন মালিকরা। দেশের শীর্ষ আদালত এ দিন জানিয়ে দেয়, রাজ্য সরকার আইন নিয়ে আসতেই পারে, কিন্তু এ ভাবে পুরোপুরি বন্ধের পথে ঠেলে দিতে পারে না। মহারাষ্ট্র সরকার আরও শর্ত চাপিয়েছিল, ডান্স বারগুলির মধ্যে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় জায়গার এক কিলোমিটারের মধ্যে ডান্স বার খোলা যাবে না। এই দুই নির্দেশকেও বাতিল করেছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, এই যুক্তি দেখিয়ে ডান্স বার বন্ধ করার কোনও মানে নেই। আর ডান্স বারের মধ্যে প্রাইভেসি রক্ষার জন্য সিসিটিভি রাখা যাবে না। ডান্স স্টেজটি মদ পরিবেশনের জায়গা থেকে আলাদা করার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল তাও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ এমনকী বার ডান্সাররা কাস্টমারদের থেকে টিপসও নিতে পারবেন। তবে টাকা ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জানিয়েছে সুপ্রিম কোর্ট। হাতে হাতে টিপস দিতে হবে। এ ছাড়াও বার ডান্সারদের সঙ্গে বার মালিকদের রীতিমতো লিখিত কন্ট্রাক্ট করতে হবে। তবে বার ডান্সারদের মাস মাইনের ব্যাপারটি খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```