Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিহারের মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নীতীশের, উপস্থিত থাকবেন অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো: আজ চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। তাঁর সঙ্গে শপথ নেবেন বাকি মন্ত্রীরাও। গতকাল এনডিএ বৈঠকে ঠিক হয়েছে, নীতীশই হবেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন দুই বিজেপি বিধায়

বিহারের মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নীতীশের, উপস্থিত থাকবেন অমিত শাহ

শেষ আপডেট: 16 November 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো: আজ চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। তাঁর সঙ্গে শপথ নেবেন বাকি মন্ত্রীরাও। গতকাল এনডিএ বৈঠকে ঠিক হয়েছে, নীতীশই হবেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন দুই বিজেপি বিধায়ক। তাঁরা হলেন তারকিশোর প্রসাদ ও রেণু দেবী। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, নীতীশের সঙ্গে এদিন শপথ গ্রহণ করবেন ১৪ জন মন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন জনতা দল ইউনাইটেডের বীজেন্দ্র যাদব, বিজয় চৌধরী, অশোক চৌধরী, মেওয়ালাল চৌধরী, শীলা মণ্ডল, বিজেপির মঙ্গল পাণ্ডে, রামপ্রীত পাসোয়ান, হিন্দুস্তান আওয়াম মোর্চার সন্তোষ মাঝি, বিকাশশীল ইনসান পার্টির মুকেশ মল্লা প্রমুখ। গত মন্ত্রিসভায় নীতীশ কুমারের ডেপুটি ছিলেন সুশীল মোদী। কিন্তু এবার তাঁর জায়গায় দু’জনকে উপমুখ্যমন্ত্রী করছে বিজেপি। তাঁরা হলে তারকিশোর প্রসাদ ও রেণু দেবী। সুশীল মোদীকে কেন্দ্রে দায়িত্ব দেওয়া হবে বলেই খবর। বিহারের কাটিহার কেন্দ্র থেকে জিতেছেন তারকিশোর। রবিবারই তাঁকে বিহার বিধানসভায় বিজেপির দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে তারকিশোর বলেন, “আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব আমি ভালভাবে পালন করার চেষ্টা করব।” এদিকে সুশীল মোদী টুইটারে লেখেন, “৪০ বছরের রাজনৈতিক কেরিয়ারে বিজেপি ও সঙ্ঘ পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আমি পালন করব। দলীয় কর্মীর পদ কেউ ছিনিয়ে নিতে পারবে না।” বিধানসভায় বিজেপির ডেপুটি দলনেত্রীর পদ পাওয়ার জন্য বেট্টিয়ার বিধায়ক রেণু দেবীকেও শুভেচ্ছা জানিয়েছেন সুশীল মোদী। তিনি টুইট করে লেখেন, “বেট্টিয়া থেকে চারবারের বিধায়ক রেণু দেবীকে গভীর শুভেচ্ছা। নোনিয়া সম্প্রদায় থেকে এসে বিহার বিধানসভায় বিজেপির ডেপুটি দলনেত্রী হয়েছেন তিনি।” রবিবার এনডিএ বৈঠকের আগে বিজেপির জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, বিহারের বিজেপির দায়িত্বে থাকা ভূপেন্দ্র যাদব, নির্বাচনের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়ণবীশ, বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল উপস্থিত ছিলেন। সেখানেই স্থির হয় সুশীল মোদীর জায়গায় এবার দায়িত্ব পাবেন তারকিশোর প্রসাদ ও রেণু দেবী।

```