Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউন সত্ত্বেও কৃষিতে উন্নতির আশা, ৩ শতাংশ বৃদ্ধি হবে বলে দাবি নীতি আয়োগের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ মোকাবিলায় আপাতত ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় তার প্রভাব পড়েছে অর্থনীতিতে। এই পরিস্থিতিতে কৃষিই ভারতের অর্থনীতিকে ফের টেনে তুলবে, এমনটাই দাবি করলেন নীতি আয়োগ

লকডাউন সত্ত্বেও কৃষিতে উন্নতির আশা, ৩ শতাংশ বৃদ্ধি হবে বলে দাবি নীতি আয়োগের

শেষ আপডেট: 29 April 2020 13:20

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ মোকাবিলায় আপাতত ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় তার প্রভাব পড়েছে অর্থনীতিতে। এই পরিস্থিতিতে কৃষিই ভারতের অর্থনীতিকে ফের টেনে তুলবে, এমনটাই দাবি করলেন নীতি আয়োগের সদস্য ডক্টর রমেশ চন্দ্র। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অনেক বিদেশি সংস্থা দাবি করছে, আগামী দিনে ভারত-সহ বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হার কমে যাবে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কী হবে তা অনেকাংশে নির্ভর করে কৃষিতে বৃদ্ধির হারের উপর। কারণ ভারতের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আর বর্তমানে অ-কৃষি ক্ষেত্রের তুলনায় কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ৬০ শতাংশ বেশি। লকডাউন সত্ত্বেও ভারতের কৃষিতে কেন উন্নতি হবে তার কয়েকটি প্রধান কারণ তুলে ধরেন রমেশ চন্দ্র। প্রথম কারণ, মৌসুমি বায়ুর স্বাভাবিক আসা-যাওয়া। এ বছর ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, ভারতে নিয়ম মেনে মৌসুমি বায়ুর আগমন হবে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক হবে। এই বৃষ্টিপাতের উপরেই ভারতের কৃষির একটা বড় অংশ নির্ভরশীল। তাই বৃষ্টিপাত স্বাভাবিক হলে উৎপাদনও স্বাভাবিক হবে বলেই তাঁর বক্তব্য। দ্বিতীয় কারণ হল, জলের সংস্থান বা ওয়াটার রিসোর্স। কৃষিকাজ ভালভাবে করার একটা অন্যতম মাধ্যম হল জল। জলের যোগান পর্যাপ্ত হলে কৃষিতে সমস্যা হয় না। রমেশ চন্দ্র জানিয়েছেন, এই মুহূর্তে ভারতের জলাধারগুলিতে যে পরিমাণ জল সঞ্চয় করে রাখা হয়েছে, তা গত বছরের তুলনায় ৪০-৬০ শতাংশ বেশি। এর প্রভাব পড়বে কৃষিতে। তৃতীয় কারণ হিসেবে রমেশ চন্দ্র বলেছেন উচ্চগুণের বীজ সরবরাহ। এ বছর গত বছরের তুলনায় ২০ শতাংশ উচ্চগুণের বীজ সরবরাহ করা হয়েছে কৃষকদের মধ্যে। ইতিমধ্যেই কৃষকরা যে পরিমাণ ফসল বুনেছেন তা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া এখনও পর্যন্ত যে পরিমাণ কৃষিজাত উৎপাদন হয়েছে তা আগের বছর এই সময়ের থেকে বেশি হয়েছে।

আরও পড়ুন লকডাউনের প্রভাব পড়েনি কৃষিতে, উৎপাদন স্বাভাবিক, জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

একই রকম ছবি দেখা গিয়েছে ফল, সবজি ও দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রেও। সব ক্ষেত্রে আগের বছরের তুলনায় ফলনের হার বেশি। আর এই পরিসংখ্যান হিসেব করে নীতি আয়োগ জানিয়েছে, এ বছর কৃষিতে গ্রোথ রেট হবে ৩ শতাংশ। অর্থাৎ লকডাউনের পরেও আগের বেশ কিছু বছরের তুলনায় এ বছর কৃষিতে গ্রোথ রেট বাড়বে। কৃষিতে গ্রোথ রেট বাড়ায় তার প্রভাব ভারতের অর্থনীতি বা জিডিপি বৃদ্ধির উপরেও পড়বে বলে জানিয়েছেন ডক্টর রমেশ চন্দ্র। তিনি বলেন, এই গ্রোথ রেটের ফলে ভারতের অর্থনীতি অন্তত ০.৫ শতাংশ বাড়বে। অর্থাৎ ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে একটা বড় ভূমিকা পালন করবে কৃষি, এমনটাই দাবি নীতি আয়োগের।

```