Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গৃহ ঋণে সুদ কমাতে টালবাহানা চলবে না, ব্যাঙ্কগুলোকে সাফ নির্দেশ অর্থমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমালে ব্যাঙ্ক গুলোকেও সময় নষ্ট না করে সেই অনুপাতে গাড়ি, বাড়ি কেনার জন্য ঋণের উপর সুদ কমাতে হবে। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতার

গৃহ ঋণে সুদ কমাতে টালবাহানা চলবে না, ব্যাঙ্কগুলোকে সাফ নির্দেশ অর্থমন্ত্রীর

শেষ আপডেট: 23 August 2019 14:34

দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমালে ব্যাঙ্ক গুলোকেও সময় নষ্ট না করে সেই অনুপাতে গাড়ি, বাড়ি কেনার জন্য ঋণের উপর সুদ কমাতে হবে। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কগুলিকে যে হারে ঋণ দেয় তাকে রেপো রেট বলে। চলতি বছরে চার বার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। হিসাব মতো, রিজার্ভ ব্যাঙ্কের সেই পদক্ষেপের সঙ্গে সঙ্গেই ক্রেতাদের সেই সুবিধা পাইয়ে দেওয়ার কথা ব্যাঙ্কগুলির। কিন্তু বাস্তব অভিজ্ঞতা তেমন নয়। সেই কারণেই এ দিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির উদ্দেশে স্পষ্ট নির্দেশ জারি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রকের কর্তারা বলছেন, বর্তমানে বাজারে ব্যাঙ্কগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ঋণের উপর সুদের হার কমালে বেসরকারি ব্যাঙ্কগুলি আপসে সুদের হার কমাতে বাধ্য হবে।

আরও পড়ুন গাড়ি শিল্পে মন্দা কাটাতে সরকার নিজেই গাড়ি কিনবে, বিএস-ফোর গাড়ি বাতিল হবে না, ঘোষণা নির্মলার

অগস্ট মাসেই রেপো রেট ৩৫ শতাংশ কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে নগদের জোগান বাড়াতে তার আগেও তিন বার রেপো রেট কমিয়েছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থমন্ত্রী এ দিন বলেন, দেখা যাচ্ছে যতটা রেপো রেট কমাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক তার পুরো সুবিধা ক্রেতারা পাচ্ছেন না। পরে অর্থমন্ত্রকের এক কর্তা বলেন, অভিজ্ঞতা হল- রিজার্ভ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমালে ব্যাঙ্কগুলো টালবাহানা করে সুদের হার ০.২৫ শতাংশ কমাচ্ছেন। কেউ কেউ সেই সিদ্ধান্ত অনেক বেশি দেরি করছেন। এর ফলে সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের আসল উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে না।

আরও পড়ুন কর সন্ত্রাস বন্ধ করতে বিজয়া দশমী থেকে ‘ফেসলেস স্ক্রুটিনি’র পথে সরকার, ঘোষণা নির্মলা সীতারমনের

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই নির্দেশের ফলে গৃহঋণে সুদের হারে ফারাক আসবে বলে আশা করা হচ্ছে। ফলে রিয়েল এস্টেট শিল্পে তার প্রভাব পড়তে পারে বলে অনেকে মনে করছেন। তবে নির্মলা এদিন জানান, রিয়েল্ট এস্টেট ক্ষেত্রের বৃদ্ধি যে শ্লথ হয়েছে তা সরকারেরও নজরে পড়েছে। এ জন্য খুব শিগগির বড় ঘোষণা করা হবে। কারণ, দেখা যাচ্ছে অনেকে বাড়ির জন্য অগ্রিম টাকা দিয়ে রেখেছেন, কিন্তু কাজ এগোচ্ছে না। প্রোমোটারদের হাতে টাকা নেই। এই সব সাত পাঁচ দেখে সরকার কিছু ব্যবস্থার কথা ভেবেছে। তবে তা আজই ঘোষণা করা হচ্ছে না। কদিন বাদেই জানানো হবে। আরও পড়ুন https://www.four.suk.1wp.in/news-national-nirmala-sitharamn-orders-banks-to-return-deeds-in-15-days-after-repayment-of-loan/

```