Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গর্জে উঠলেন নির্ভয়ার মা, ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না

দ্য ওয়াল ব্যুরো: গতকাল টুইট করে নির্ভয়ার মা আশা দেবীর কাছে সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং আর্জি জানিয়েছিলেন, দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। সেই প্রসঙ্গে গর্জে উঠলেন আশা দেবী। স্পষ্ট জানিয়ে দিলেন, ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না।

গর্জে উঠলেন নির্ভয়ার মা, ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না

শেষ আপডেট: 18 January 2020 04:40

দ্য ওয়াল ব্যুরো: গতকাল টুইট করে নির্ভয়ার মা আশা দেবীর কাছে সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং আর্জি জানিয়েছিলেন, দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। সেই প্রসঙ্গে গর্জে উঠলেন আশা দেবী। স্পষ্ট জানিয়ে দিলেন, ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না। সেইসঙ্গে আইনজীবী ইন্দিরা জয়সিংকেও তীব্র আক্রমণ করেছেন আশা দেবী। শুক্রবার টুইট করে ইন্দিরা জয়সিং বলেন, “আমি জানি কী পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে আশা দেবী গিয়েছেন। কিন্তু তাও আমি তাঁকে আর্জি জানাব, সনিয়া গান্ধীকে অনুসরণ করতে। যেভাবে সনিয়া গান্ধী নলিনীকে ( রাজীব গান্ধী হত্যাকারী ) ক্ষমা করে দিয়েছিলেন, বলেছিলেন ফাঁসি চান না, সেভাবেই আশা দেবীও নির্ভয়া মামলায় দোষী চারজনকে ক্ষমা করে দিন।” এই কথার জবাবে ফুঁসে ওঠেন আশা দেবী। সংবাদসংস্থা এএনআইয়ের সামনে তিনি বলেন, “আমি ভাবতেও পারছি না, কোন সাহসে এই কথা বললেন ইন্দিরা জয়সিং। ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না। এই ক’বছরে সুপ্রিম কোর্টে ওনার সঙ্গে অনেকবার দেখা হয়েছে। উনি একবারও আমাকে জিজ্ঞাসা করেননি, আমি কেমন আছি। আজ উনি দোষীদের হয়ে কথা বলছেন। এই ধরনের লোকেরা ধর্ষকদের সমর্থন করে রোজগার করেন। আর তাই ধর্ষণের মতো ঘটনা থামে না।” গতকাল দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ১ ফেব্রুয়ারি নির্ভয়া মামলার চার দোষী পবন, মুকেশ, অক্ষয় ও বিনয়ের ফাঁসি হবে। এই ঘোষণার পরেও ফাঁসিতে দেরির জন্য প্রশাসনের উপর দায় চাপিয়েছেন আশা দেবী। আদালতের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, “তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এই চলছে। প্রশাসন যদি ঠিকভাবে সবটা সামলাত তাহলে ফাঁসিতে এত দেরি হত না।” আশা দেবী অভিযোগ করেছেন, তাঁর মেয়ের এই ঘটনাকে নিয়ে অনেকেই রাজনীতি করে নিজের ফায়দা তুলে এখন সরে পড়েছে। তিনি বলেন, “যখন আন্দোলন শুরু হয়, তখন যারা পাশে ছিল, তাদের অনেকেই আজ নেই। নিজেদের ফায়দা হয়ে যাওয়ার পর সবাই সরে পড়েছে। রাজনীতি করতেই তারা এসেছিল।”

```