Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হবে নীরব মোদীর ১০০ কোটির বাংলো

দ্য ওয়াল ব্যুরো: ছ'সপ্তাহ আগেই নির্দেশ দিয়েছে প্রশাসন। ভেঙে ফেলা হবে নীরব মোদীর আলিবাগের সমুদ্রের ধারের বাংলো। জানা গিয়েছে, মহারাষ্ট্রের আলিবাগের এই বাংলোটি কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম লঙ্ঘন করে তৈরি করা হয়েছে। তাই প্রায় ১০০ কোটি টাকার বেশি

ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হবে নীরব মোদীর ১০০ কোটির বাংলো

শেষ আপডেট: 6 March 2019 15:46

দ্য ওয়াল ব্যুরো: ছ'সপ্তাহ আগেই নির্দেশ দিয়েছে প্রশাসন। ভেঙে ফেলা হবে নীরব মোদীর আলিবাগের সমুদ্রের ধারের বাংলো। জানা গিয়েছে, মহারাষ্ট্রের আলিবাগের এই বাংলোটি কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম লঙ্ঘন করে তৈরি করা হয়েছে। তাই প্রায় ১০০ কোটি টাকার বেশি মূল্যের ৩৩ হাজার বর্গফুটের এই বাংলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। ইতিমধ্যেই ভারী যন্ত্রপাতি দিয়ে নীরব মোদীর এই বিলাসবহুল বাংলো ভেঙে ফেলার চেষ্টা করেছে কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, এ বাড়ি এতই মজবুত যে এই পদ্ধতিতে ভাঙতে গেলে প্রায় মাস খানেক সময় লেগে যেতে পারে। তাই এ বার ডিনামাইটের সাহায্য বিস্ফোরণের মাধ্যমেই আলিবাগের এই বাংলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। বাংলোর পিলারে ড্রিল করার কাজ শুরু হয়ে গিয়েছে। ড্রিলিং মেশিনের সাহায্যে গর্ত করে তার মধ্যেই বসানো হবে ডিনামাইট স্টিক। শুক্রবার ৮ মার্চ রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে নীরব মোদীর আলিবাগের বাংলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শম্ভুরাজে যুব ক্রান্তি নামের একটি এনজিও ২০০৯ সালে বম্বে হাইকোর্টে একটি পিআইএল দাখিল করে। ওই এনজিও-র দাবি ছিল আলিবাগের বেশ কিছু বাংলো, হোটেল এবং রিসর্ট সমুদ্রের ধারের প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করছে। এমনকী বিচের কাছে থাকা ছোট ছোট গ্রামও এইসব বাংলোর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে ওই এনজিও। এরপরেই বম্বে হাইকোর্ট এইসব বাংলো, হোটেল, রিসর্টকে বেআইনি বলে ঘোষণা করেছে। এবং ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। মুম্বই থেকে ৯০ কিলোমিটার দূরে কিহিম বিচের কাছে এই বিলাসবহুল বাংলো বানিয়েছিলেন হিরে ব্যবসায়ী নীরব মোদী। দোতলা বাংলোর চারদিকে ছিল আতিশয্যের ছোঁয়া। বিশাল পার্কিং লট, সুবিশাল সুইমিং পুল ছাড়াও বাংলোর চারদিক ঘেরা রয়েছে শক্ত ধাতব গেট দিয়ে। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে গোটা বাংলো। বিশ্বের তাবড় বিলাসবহুল রিসর্টে যা যা সুযোগ সুবিধা থাকে তার সবই এখানে ছিল বলে খবর। তবে পরিবেশের ভীষোণভাবে ক্ষতি করছিল নীরব মোদীর এই আলিশান বাংলো। তাই এই বাংলো সহ আরও ৫৮টি বাংলোকে বেআইনি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। কয়েক মাস আগেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত হয়েছেন নীরব মোদী। সেই ব্যাপারেই তদন্তও করতে নেমেছে তদন্তকারী সংস্থা ইডি। বম্বে হাইকোর্টে ইডি-ই প্রাথমিক ভাবে এই বাংলো ভেঙে ফেলার কাজ বন্ধ রাখার জন্য আবেদন করেছিল। তদন্তের স্বার্থে বেশকিছু প্রয়োজনীয় ফাইল এবং নথি আলিবাগের এই বাংলো থেকেই বাজেয়াপ্ত করেছিল ইডি।

```