Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গৃহঋণে সুখবর, কাল থেকেই নতুন সুদের হার কার্যকর করছে এসবিআই

দ্য ওয়াল ব্যুরো: গৃহঋণে সুদ কমানোর কথা আগেই ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২০ সালের প্রথম দিন থেকেই তা কার্যকর হতে চলেছে। এখন ৮.১৫ শতাংশ হারে গৃহঋণ দেয় এসবিআই। নতুন বছরে মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কমে ৭.৯ শতাংশ হবে। অন্

গৃহঋণে সুখবর, কাল থেকেই নতুন সুদের হার কার্যকর করছে এসবিআই

শেষ আপডেট: 31 December 2019 08:02

দ্য ওয়াল ব্যুরো: গৃহঋণে সুদ কমানোর কথা আগেই ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২০ সালের প্রথম দিন থেকেই তা কার্যকর হতে চলেছে। এখন ৮.১৫ শতাংশ হারে গৃহঋণ দেয় এসবিআই। নতুন বছরে মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কমে ৭.৯ শতাংশ হবে। অন্যদের ক্ষেত্রে সেই হার হবে ৭.৯৫ শতাংশ। এ বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণের উপর রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সুদের হার (রেপো রেট) কমিয়েছে মোট ৫ বার। তার ফলেই, গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণের উপর এসবিআই সুদের হার কমাতে পারল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বিপিএস কমানোর ফলে গৃহঋণের সুদ কম হচ্ছে বলে জানিয়েছে এসবিআই।

```