Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ধর্ষ জঙ্গি বাথা ও বিদায়ে কোথায়, যুদ্ধবিরতি সইয়ের পরও নতুন আশঙ্কা অসমে

সুমন কল্যাণ ভদ্র দু’দিন আগেই অসমের এনডিএফবি জঙ্গিরা শান্তিপূর্ণ পথে ফেরার চুক্তি স্বাক্ষর করেছে সরকারের সঙ্গে। ঘটা করে সাংবাদিক সম্মেলনও করেছিল অসম পুলিশ। কিন্তু তারপর ৪৮ঘণ্টা কাটতে না কাটতেই নতুন আশঙ্কার মেঘ অসমে। দুর্ধর্ষ জঙ্গি বি বিদায়ে

দুর্ধর্ষ জঙ্গি বাথা ও বিদায়ে কোথায়, যুদ্ধবিরতি সইয়ের পরও নতুন আশঙ্কা অসমে

শেষ আপডেট: 20 January 2020 14:31

সুমন কল্যাণ ভদ্র

দু’দিন আগেই অসমের এনডিএফবি জঙ্গিরা শান্তিপূর্ণ পথে ফেরার চুক্তি স্বাক্ষর করেছে সরকারের সঙ্গে। ঘটা করে সাংবাদিক সম্মেলনও করেছিল অসম পুলিশ। কিন্তু তারপর ৪৮ঘণ্টা কাটতে না কাটতেই নতুন আশঙ্কার মেঘ অসমে। দুর্ধর্ষ জঙ্গি বি বিদায়ে কোথায়? কোথায়ই বা গেলেন জঙ্গিগোষ্ঠীর আর্মি চিফ কে বাথা? স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব সত্যেন্দ্র গর্গ, অসম সরকারের স্বরাষ্ট্র দফতরের আধিকারিক আশুতোষ অগ্নিহোত্রী ও এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর প্রধান বি সারাইগা যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। কিন্তু তারপরই প্রশ্ন উঠেছে এই দু’জন কোথায় তা নিয়ে। কারণ ওই দিন সাইরাফার সঙ্গে আরএক জঙ্গি নেতা বিআর ফোরাঙাকে দেখা গেলেও বিদায়ে বা বাথেকে দেখা যায়নি। এই নিয়ে অসম সরকারের পুলিশের মহানির্দেশক ভাস্করজ্যোতি মোহন্ত সংবাদমাধ্যমে বিবৃতি পর্যন্ত দিয়েছেন। পুলিশ কর্তার বক্তব্যে সংশয় দেখা দিয়েছে  যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা নিয়ে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি এরা ফিরবে না শান্তির পথে? জঙ্গলে থেকেই নাশকতার কাজ চালিয়ে যাবে? বিদায়ে কে ধরতে কিছুদিন আগেও সিআরপিএফের কোবরা বাহিনী , সেনা , অসম পুলিশের সঙ্গে এয়ার ফোর্স সামিল হয়েছিল নিম্ন অসমের কোকরাঝাড় , বাকসা ও অদালগুড়ির জঙ্গলে। কিন্তু টিকি পাওয়া যায়নি তার। যদিও কোকরাঝড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বি সারাইগা ও বিআর ফোরাঙা বলেন, সকলেই আস্তে আস্তে শান্তির পথে ফিরে আসবে। গত শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ মায়ানমারের একটি গোপন জায়গায় প্রচুর অস্ত্রশস্ত্র-সহ ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ জঙ্গিরা। এর আগে রঞ্জন দৈমারির নেতৃত্বাধীন এনডিএফবির বেশ কয়েকজন প্রথমসারির জঙ্গি আলোচনার রাস্তায় আসার জন্য কেন্দ্রীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তারপরেই ভাগ হয়ে যায় এনডিএফবি। যারা আত্মসমর্পণ করেনি, তাদের নিয়ে এনডিএফবি(সংবিজিত) তৈরি করে নাশকতামূলক কাজ চালিয়ে যেতে থাকেন ইমতি কাথার।

```