Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা আক্রান্ত হলে মিলবে মেডিক্লেম, বিজ্ঞপ্তি জারি করল আইআরডিএ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। এই পরিস্থিতিতে দেশের সমস্ত বিমা সংস্থাকে নোটিস পাঠাল ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআর

করোনা আক্রান্ত হলে মিলবে মেডিক্লেম, বিজ্ঞপ্তি জারি করল আইআরডিএ

শেষ আপডেট: 12 March 2020 07:52

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। এই পরিস্থিতিতে দেশের সমস্ত বিমা সংস্থাকে নোটিস পাঠাল ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএ)। আইআরডিএ-এর জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের বিমা করা রয়েছে তাঁদের মধ্যে যদি কেউ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তাঁর খরচ বিমা সংস্থাকে বহন করতে হবে। গত ৪ মার্চ জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ওই দিন থেকেই তা কার্যকর করতে হবে। অর্থাৎ যাঁদের মেডিক্লেম রয়েছে, তাঁদের মধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত হন, তাহলে তাঁরা বিমা সংস্থার কভারেজ পাবেন। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোয়ারেন্টাইনে থাকেন তাহলে সেই খরচও বহন করতে হবে বিমা সংস্থাগুলিকে। এতদিন পর্যন্ত বিমা সংস্থাগুলি যে যে রোগের জন্য কভারেজ দিত সেই তালিকায় করোনা ছিল না। উদ্ভুত পরিস্থিতিতে তাই যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইআরডিএ। ব্যাপক আতঙ্ক সারা দুনিয়া জুড়ে। চিন থেকে শুরু হওয়া প্রকোপ ছেয়ে গিয়েছে দেশের পর দেশে। আমেরিকা থেকে ব্রিটেন, ইতালি থেকে ইরান—করোনা যেন দানবের আকার নিয়েছে। সঙ্কটের মধ্যে পড়ে গিয়েছে ইতালি ও ইংল্যান্ডের ফুটবল লিগ। আইপিএল নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সমস্ত ইউরোপিয়ানদের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতেও বিদেশিদের আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে।

```