Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

করোনা থেকে সুস্থ ৭৩ বছরের বৃদ্ধ, বললেন ‘নতুন জীবন পেলাম’

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের মধ্যে অন্যতম খারাপ অবস্থায় রয়েছে দিল্লি। মহারাষ্ট্রের পরে সবথেকে বেশি আক্রান্ত রাজধানীতেই। কিন্তু এই আশঙ্কার মধ্যেই মঙ্গলবার এক আশার আলো দেখা গেল। করোনা থেকে সুস্থ হয়ে

করোনা থেকে সুস্থ ৭৩ বছরের বৃদ্ধ, বললেন ‘নতুন জীবন পেলাম’

শেষ আপডেট: 7 April 2020 10:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের মধ্যে অন্যতম খারাপ অবস্থায় রয়েছে দিল্লি। মহারাষ্ট্রের পরে সবথেকে বেশি আক্রান্ত রাজধানীতেই। কিন্তু এই আশঙ্কার মধ্যেই মঙ্গলবার এক আশার আলো দেখা গেল। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৭৩ বছরের এক বৃদ্ধ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় বললেন, ‘নতুন জীবন পেলাম’। মঙ্গলবার দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল থেকে ছাড়া পান ওই বৃদ্ধ। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, “মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম। ডাক্তারদের কথা শুনুন। মনের জোর রাখুন। সবসময় ভাববেন আপনি সুস্থ হয়ে উঠবেন। এই মনের জোর এই ভাইরাসকে হারানোর অন্যতম প্রধান বিষয়। ভয় পাবেন না। ডাক্তাররা তাঁর যথাসাধ্য চেষ্টা করছেন।” দক্ষিণ দিল্লির বাসিন্দা এই বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে গত ১ এপ্রিল ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল তাঁর। তাই প্রথম দু’দিন তাঁকে আইসিইউ-তে রাখেন ডাক্তাররা। তারপর ধীরে ধীরে তাঁর শরীর ভাল হতে থাকে। সোমবার দ্বিতীয়বারের জন্য তাঁর কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে। তাই মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এদিন সকালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র সিং হাসপাতালে ওই বৃদ্ধের সঙ্গে দেখা করতে আসেন। সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে শুভেচ্ছা জানান তিনি। এরপরেও ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বৃদ্ধকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার জানিয়েছেন, করোনা মোকাবিলায় তাঁর সরকার তৈরি। এই মুহূর্তে দিল্লিতে ৩০ হাজার করোনা আক্রান্তের চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ৫ ধাপের পরিকল্পনা নিয়েছে দিল্লি সরকার। সেটি হল টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, টিম ওয়ার্ক এবং ট্র্যাকিং। এই মুহূর্তে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫২৫। সাতজনের মৃত্যু হয়েছে রাজধানীতে। তবে ইতিমধ্যেই ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

```